| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অবৈধ লোনা পানি উত্তোলনে হুমকির মুখে হরিনগর স্লুইজ গেট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় অব্যাহত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ৫ নম্বর পোল্ডারের ১৪ নম্বর হরিনগর স্লুইজ গেট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্রের অপতৎপরতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

উজিরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

বিস্তারিত...

হাসপাতালের দেয়ালে দেয়ালে দালাল, উন্নয়নে লাগবে আরও ২০ বছর

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দালালচক্র, অনিয়ম ও বিভিন্ন কাঠামোগত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়নে আরও দীর্ঘ সময় লাগবে বলে মন্তব্য করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহেরাতুল আশরাফী।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে জেলার সদর, বালিয়াডাঙ্গী ও রুহিয়া থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া পোড়াদহ থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

অবশেষে সরানো হলো কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ রেজাউল করিমকে

দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে অবশেষে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় শাস্তিমূলক দপ্তরবিহীন কর্মকর্তা দেখানো হয়েছে।

বিস্তারিত...

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার নাগরিক সমাজ।

বিস্তারিত...

১৭ মাস পর ভারতের কারাগার থেকে ফিরলেন বগুড়ার ২৬ যুবক

ভাগ্য পরিবর্তনের আশায় অবৈধভাবে ভারতে গিয়ে ১৭ মাস কারাভোগের পর বগুড়ার ২৬ যুবক দেশে ফিরেছেন। গত ২৯ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে সরকারি ব্যবস্থাপনায় তারা বাংলাদেশে ফেরেন। ফিরে আসা যুবকদের মধ্যে ২৫ জন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এবং একজন কাহালু উপজেলার বাসিন্দা। তাদের সঙ্গে আরও তিনজন ছিলেন মুন্সীগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার।

বিস্তারিত...

নড়াইলে সোনালী লাইফ ইন্সুইরেন্সে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নড়াইলের লোহাগড়া উপজেলায় মৃত হনুফা বেগমের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরণোত্তর বীমা বাবদ গ্রাহকের ২ লাখ ৮২ হাজার ৫৮৬ টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিস্তারিত...

রৌমারী সীমান্তে ৭ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সাত ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে রাতেই তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। একই সময়ে বকবান্দা সীমান্ত দিয়েও আরও একজনকে পুশইনের চেষ্টা করা হলে মাইকিং করে তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায় বিজিবি।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রুপি ও মোবাইল ফোনসহ শ্রী জয়দেব চন্দ্র রায় (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

নওগাঁয় সবজির হাটে ওজন ও খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ

নওগাঁর হাটগুলোতে ইজারাদার ও ব্যাপারিদের (ব্যবসায়ীদের) জুলুমে অতিষ্ঠ কৃষকরা। ধলতার নামে সবজি ও আমের ওজনে প্রতি মণে নেওয়া হচ্ছে অতিরিক্ত দুই থেকে আট কেজি পর্যন্ত বেশি। আর নিয়মবহির্ভূতভাবে জোরপূর্বক কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে খাজনা।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকেরসহ বিভিন্ন দাবিতে বেনাপোল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪