| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেহেরপুরে বিজিবির পুশইন প্রতিরোধ, ৭ জনের অনুপ্রবেশের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশইন ঠেকাতে যখন কঠোর অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তখন একই সীমান্ত এলাকার অন্য একটি পয়েন্ট দিয়ে সাতজন বাংলাদেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধারের পর রোববার (৭ জুন) দুপুর ৩টায় রেল চলাচল শুরু হয়।

বিস্তারিত...

সুনামগঞ্জে মাছের আড়ৎ নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামে কারির বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

টেঁটা-বল্লমের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটা, বল্লম ও ইট-পাটকেলের কয়েক ঘণ্টা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

রামপালে গরুর পচা মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

বিস্তারিত...

গাংনী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে শিশুসহ ৬ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে দেওয়া ৬ বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে না। বিজিবির দাবি, রাত ৩টার দিকে তাদের শূন্যরেখা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্তারিত...

মধুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বিস্তারিত...

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘি থেকে ঐতিহাসিক কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং কুমিরটি পুনরায় দীঘিতে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দাগনভূঞায় বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিস্তারিত...

নড়াইলে বজ্রপাতে নিহত ২ , আহত ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মো. টিটুল খাঁন (৫০) ও মো. বাবুল বিশ্বাস (৪০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শহীদ শেখ (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্ক, প্রাণ গেল দিনমজুরের

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বিস্তারিত...

ঘুঘুর ছানা ধরতে গিয়ে প্রাণ হারাল ১৫ বছরের সাজ্জাদ

রাজশাহী নগরে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর, সীমান্তে উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে পাঠানো) চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিস্তারিত...

দাদির ওষুধ আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ দাদির জন্য ওষুধ আনতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আফতাব ওরফে তরিকুল নামে এক গ্রাম্য চিকিৎসককে গণপিটুনির পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪