| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

দীর্ঘ জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় প্রার্থনার মধ্য দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার উৎরাইল ধর্মপল্লীর গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়ন পত্র উত্তোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

নওগাঁয় তিন দিনব্যাপী “আর্ট ক্যাম্পিং” শুরু

দৃশ্যকলার বহুত্ব ও সৃজনশীলতাকে ধারণ করে নওগাঁয় প্রথমবারের মতো “দৃশ্যকলা” নওগাঁর উদ্যোগে ৩ দিনব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প ২০২৫’-এর ছবি আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

গ্রামীন পাকা সড়ক কেটে ড্রেজার পাইপ, জানে না প্রশাসন

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন সড়ক কেটে ড্রেজার পাইপ বসিয়েছে বালু ব্যবসায়ীরা। সড়ক দিয়ে প্রশাসনের লোকজন চলাচল করলেও কারোই নজরে আসেনি। স্থানীয়রা প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি ব্যবসায়ীরা।

বিস্তারিত...

দিপু হত্যায় গ্রেপ্তার আরও ৬ জন

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দিপু চন্দ্রকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ছয়জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সদর উপজেলার কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে কৃষকদের মাঝে প্রকল্পের অর্থায়নে বীজ, সার ও কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিস্তারিত...

ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল মামুন।

বিস্তারিত...

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল

দেশনেতা তারেক রহমানের আগমনকে সামনে রেখে সংবর্ধনা জানাতে গত ২৪ ডিসেম্বর চবি ছাত্রদলের নেতাকর্মীরা বাস -ট্রেন যুগে ঢাকা অভিমুখে যাত্রা করেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গেল মধ্যরাতে তাদেরকে কাটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

বিস্তারিত...

পাংশায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে সম্রাট বাহিনী’র প্রধান ‘সম্রাট’ নিহত

রাজবাড়ীর পাংশায় কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাউজানে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ: ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি হিন্দু পরিবারের বসতঘরে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে পুলিশ। তবে পুরস্কারের অঙ্ক কত হবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানানো হয়নি।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগের ভয়াল পরিণতি: দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কন্যার মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যান তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় প্রাণ হারায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার। ফলে এ ঘটনায় মোট দুই কন্যার মৃত্যু হলো।

বিস্তারিত...

ভোলায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

ভোলায় পূর্ব শত্রুতার জেরে মো. সিফাত হাওলাদার (২১) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪