| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্থগিত

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় পদ্মা নদীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে, ফলে ঝুঁকি তৈরি হয়।

বিস্তারিত...

রৌমারীতে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি।

বিস্তারিত...

চাঁদপুরের ৫ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিস্তারিত...

কবর জিয়ারত দিয়ে রুমিন ফারহানার নির্বাচনী যাত্রা শুরু

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে তার দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার সূত্রপাত করেন।

বিস্তারিত...

গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ারে শেষ হলো জেলা রোভার মুট

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ১৯তম জেলা রোভার মুট গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বিস্তারিত...

শীত বাড়ায় কম দামে কাপড়ের দোকানে ভিড়

শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম কাপড়ের জন্য ভ্রাম্যমাণ ও পুরাতন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন। বিকেল থেকে শহরের বিভিন্ন মোড়, ফুটপাত ও হাটে দোকানগুলোতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ শীতবস্ত্র কিনতে ছুটে আসেন।

বিস্তারিত...

নির্বাচনী প্রচারণায় সতর্ক থাকার নির্দেশ কর্নেল অলির

সাতকানিয়া আংশিক চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণার সময় দলীয় নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া তাঁর একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ভারতে সাজা শেষে দেশে ফিরল বাংলাদেশি কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন। ফেরত আসা শামিম হোসেন জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।

বিস্তারিত...

৫০০ টাকার বাজিতে ১০১ বার ডুব, ঠান্ডায় প্রাণ গেল বৃদ্ধের

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় মো. বাবুল মোল্লা (৫৫) নামের একজন ব্যক্তি ৫০০ টাকার বাজিতে খালে ১০১ বার ডুব দেওয়ার পর হাইপোথারমিয়া হয়ে মারা গেছেন।

বিস্তারিত...

বরগুনা প্রেসক্লাবে হাফিজ সভাপতি, সালেহ সাধারণ সম্পাদক নির্বাচিত

বরগুনা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক বাংলাদেশের খবরের বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪ ও সমকালের প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।

বিস্তারিত...

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

গাজীপুরের কালীগঞ্জে রেলদুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বিস্তারিত...

হাতিয়ার চরে আরো লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ও সুখচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর “জাগলার চরে” আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের দুই দিন পর সামছু বাহিনীর প্রধান সামছু উদ্দিন ওরফে কোপা সামছু (৫৭) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান। নরসিংদী প্রতিনিধি জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে তার পক্ষে ব্যক্তিগত সহকারী সানাউল্লাহ সহকারী

বিস্তারিত...

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের বড়দিন উদযাপন

নারায়ণগঞ্জে প্রার্থনা, কেক কাটা ও ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বিস্তারিত...

শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন পালিত

শেরপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের উৎসব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪