মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকালে এই তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
ঠাকুরগাঁওয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একজন অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিলেন, অন্যজন নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশের চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কামনা শিশু সেন্টার স্কুলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শীতের তীব্রতায় মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের কেন্দ্রীয় রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের সাত ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শামীম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উদ্ধার হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০:৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বাধা দিয়েছে বিজিবি। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে আটক করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে লঞ্চটি আটক করা হয়। এ সময় লঞ্চে থাকা চারজন কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে উভয় গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’ বিকল হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী স্থানেই নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে। নিহত নারী উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আজিজের স্ত্রী।
ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চের (অ্যাডভেঞ্চার–৯) ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী। আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের হাইমচর এলাকার নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই যাত্রী নিহত হয়েছেন। আহত বা নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে ঘটে গেছে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই স্থানে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পজুড়ে। এতে একটি পূর্ণাঙ্গ হাসপাতালসহ বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে একটি মাছধরা ট্রলার ডুবে বাবা ও তাঁর কিশোর ছেলে নিখোঁজ হয়েছেন। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার জেলে মো. শামিম জোমাদ্দার (৪০) ও তাঁর ১১ বছর বয়সী ছেলে সিয়াম জোমাদ্দার। ট্রলারে থাকা বাকি চার জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার হন।