| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল

দেশনেতা তারেক রহমানের আগমনকে সামনে রেখে সংবর্ধনা জানাতে গত ২৪ ডিসেম্বর চবি ছাত্রদলের নেতাকর্মীরা বাস -ট্রেন যুগে ঢাকা অভিমুখে যাত্রা করেন।

বিস্তারিত...

কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গেল মধ্যরাতে তাদেরকে কাটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

বিস্তারিত...

পাংশায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে সম্রাট বাহিনী’র প্রধান ‘সম্রাট’ নিহত

রাজবাড়ীর পাংশায় কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাউজানে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ: ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি হিন্দু পরিবারের বসতঘরে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে পুলিশ। তবে পুরস্কারের অঙ্ক কত হবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানানো হয়নি।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগের ভয়াল পরিণতি: দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কন্যার মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যান তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় প্রাণ হারায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার। ফলে এ ঘটনায় মোট দুই কন্যার মৃত্যু হলো।

বিস্তারিত...

ভোলায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

ভোলায় পূর্ব শত্রুতার জেরে মো. সিফাত হাওলাদার (২১) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম, থমকে গেছে স্বাভাবিক জীবন

উত্তরের জেলা কুড়িগ্রামে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে বাইরে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে বের হলেও শীত নিবারণের জন্য অনেককে খড়, শুকনো পাতা বা কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে।

বিস্তারিত...

তারেক রহমানকে স্বাগত জানাতে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ভাড়ায় নেওয়া বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিস্তারিত...

কক্সবাজার সৈকতে রাতের আঁধারে অবৈধ স্থাপনা

পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আঁধারে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্দেশনায়ও সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বা স্থাপনা বসানো নিষিদ্ধ।

বিস্তারিত...

মহাকাল পাইলট স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে বুধবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ আবুল হোসেন গাজী, এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ।

বিস্তারিত...

মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত মুক্ত

টাঙ্গাইলের কালিহাতীতে এক সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেল থানায় জব্দ থাকলেও অভিযুক্ত ছিনতাইকারীকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে।

বিস্তারিত...

শীতবস্ত্রের অভাবে শীতের সঙ্গে যুদ্ধ ছিন্নমূল মানুষের

সন্ধ্যা নামলেই কনকনে শীতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষরা। প্লাস্টফর্মে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ ও কাঠকুড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এক অসহায় বৃদ্ধা। এমনই করুণ চিত্র দেখা গেছে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনে।

বিস্তারিত...

কালিহাতীর বল্লা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রোড এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

বিস্তারিত...

যশোর-৫ আসনে ধানের শীষের নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪