| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে তিন আ’লীগ নেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুর ঘটনায় ইনকিলাব মঞ্চের মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। এ সময় মিছিলকারীরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

বিস্তারিত...

ভারতে চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর (১৯) ও এক

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার চুরি

ঠাকুরগাঁও সদর উপজেলার রসুলপুর গ্রামে গভীর রাতে একটি বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন।

বিস্তারিত...

হাদি হত্যার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে কড়া নিরাপত্তা

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।

বিস্তারিত...

হাদি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এসে কফিন রেখে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র-জনতা।

বিস্তারিত...

ভাঙ্গায় আ.লীগ নেতা কমল দাসসহ ৭ জন গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর আস্থাভাজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা কমল দাসসহ নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের পোড়া মরদেহ উদ্ধার

সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে অগ্নিকাণ্ডে পোড়া ও অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে কমিউনিটি সেন্টারের ভিতর থেকে বিভিন্ন সময়ে মোট চারজনের মধ্যে এক নারীসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’কর্মসূচি পালিত হয়েছে।

বিস্তারিত...

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে চার মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া নামে এক গৃহবধূকে ব‌টি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে।

বিস্তারিত...

হাদি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্র-জনতার কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।

বিস্তারিত...

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ, গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রংপুরে বাড়ছে সড়কে দুর্ঘটনা, ১১ মাসে সড়কে ঝরেছে ২১৩ প্রাণ

রংপুর অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাত্র ১১ মাসে ৪১০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৩ জন, আহত হয়েছেন আরও ৪৬৪ জন। আহতদের একটি বড় অংশ এখন পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বিস্তারিত...

সিলেটে প্রথম আলো অফিস ভাঙচুর

ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারে অবস্থিত অফিসে বিক্ষুব্ধ জনতার একাংশ এ ধরণের কাণ্ড ঘটায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪