মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তিসংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ।
ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বপ্না আক্তার সাথী (২১) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার মা কহিনুর বেগম।
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটক মঞ্চস্থ করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জামায়াতের নেতাদের বাধায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ভটভটি গাড়ির হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারির সময় বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বীরু মোল্লা ছিলেন কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা।
দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সময়জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও নিয়মিতভাবে রেকর্ড হচ্ছে এই এলাকাতেই, যা শীতের তীব্রতা আরও স্পষ্ট করে তুলছে।
ঝিনাইদহের শৈলকুপায় থানায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিশুক হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী মিশুক হোসেন শৈলকুপা মধ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিহা (১৪) নিখোঁজ হয়েছে। পার্শ্ববর্তী এক নারী শিউলি বেগমের বিরুদ্ধে তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।
সকালে বিজয় শোভাযাত্রা করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।
বেনাপোল স্থলবন্দরে তিন মাস ধরে আটক থাকা একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ঘোষণার তুলনায় ট্রাকটিতে অর্ধেকেরও কম পণ্য পাওয়ায় বাকি পণ্য কোথায় গেল—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।