| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জেলা ফুটবল একাডেমির নতুন কমিটি গঠন

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে একাডেমীর উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সবুজ বড়ুয়া পিলুর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২০২৫-২০২৭ ডিসেম্বর পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ২ লাখ

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

বিস্তারিত...

দুইটি বাতির বিল প্রায় ২ লাখ, সংশোধনের পর ৯৯ টাকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামে দুইটি বাতি জ্বালানোর এক মাসের বিদ্যুৎ বিল শোনার পর এলাকাসী ও পরিবারে চাঞ্চল্য ছড়ায়—বিলটি ছিল এক লাখ ৯৪ হাজার ৫৪৪ টাকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ বিলটি সংশোধন করে ৯৯ টাকায় নামিয়ে দেয়। ভুক্তভোগী গ্রাহকের নাম আজিজুল হক। তিনি ঢাকার একটি গার্মেন্টস কর্মী; পরিবারের সবাই ঢাকায় থাকায় গ্রামটিতে বর্তমানে মাত্র তার দাদি একা থাকেন।

বিস্তারিত...

দক্ষিণখানে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতিতে মাঠে নেতাকর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে দক্ষিণখান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপির

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সংখ্যালঘু থাকবে না

গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেছেন, আমাদের নেতা, তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশে আর কোনো নাগরিককে সংখ্যালঘু হিসেবে দেখা হবে না। সকল ধর্ম–বর্ণের মানুষ সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন

বিস্তারিত...

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টার (৭৭) মারা গেছে।

বিস্তারিত...

কু‌ষ্টিয়ায় যুবককে গুলি

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলায় পাপ্পু বিশ্বাস (৩৫) না‌মে এক যুবক‌কে গুলি ক‌রার পর ধারলো অস্ত্র দিয়ে কুপিয়েছে দৃর্বৃত্তরা। বুধবার(১০ ডি‌সেম্বর) বিকেল চারটার দিকে ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন জেলা শাখার নেতারা।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ সিটি পার্কের লেকে মরদেহ

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে সিটি পার্কের (পুরাতন রাসেল পার্ক) লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন।

বিস্তারিত...

স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল: এম সাখাওয়াত

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেলেন ৫ কোটি টাকা

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লামগ্রান্ট ও আনুতোষিক) বকেয়া ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ৪টি ধাপে বকেয়া টাকা পরিশোধ করা হয়।

বিস্তারিত...

শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিবিড় অভিযানে কাজ করছে।

বিস্তারিত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি সভাপতি কচি ও সম্পাদক মুরাদ

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

বিস্তারিত...

দৌলতপুরে গণমিছিল ও সমাবেশে উপাধ্যক্ষ বেলাল

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন নির্বাচনী গণমিছিল শেষে গণসমাবেশ বলেছেন, মহান আল্লাহ তায়ালা যদি বাংলাদেশ জামায়াতে ইসলামকে দেশ শাসনের দায়িত্ব পালনের সুযোগ দেন তবে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ করে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিস্তারিত...

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪