আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসন অক্ষুণ্ণ রাখায় জেলায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। বুধবার (১০ ডিসেম্বর) সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের (ইসি) করা আপিল খারিজ করে দেয়। ফলে দীর্ঘদিনের আন্দোলন, আদালতযাত্রা ও জনদাবির প্রেক্ষিতে জেলার মানুষ আগের সীমানা অনুযায়ী চারটি আসনই পাচ্ছে
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অভিযান পরিচালনা করেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুটি গুরুত্বপূর্ণ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। নীলফামারী-২ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. মো. কামরুল ইসলাম এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনীত হয়েছেন আবু সাঈদ লিওন। প্রার্থী ঘোষণা হওয়ার পর দুটি আসনেই রাজনৈতিক অঙ্গন সক্রিয় হয়ে উঠেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন করে জোরালো ইঙ্গিত দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়েশার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়। জামাল সিকদার ওই এলাকার বাসিন্দা।
বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে বিভিন্ন মেয়াদে জেলসহ দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কালিতলা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১২ বগুড়া।
মাগুরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাসেল মজুমদারকে আহবায়ক ও সুলতান হোসেনকে সদস্য সচিব করে ৭৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগে ‘মোর্শেদা সার্জিকাল ক্লিনিক’-এর অপারেশন থিয়েটার সিলগালাসহ ক্লিনিকের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেটসিয়া পৌরকাপ টুর্নামেন্টে ৫ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে ৮ নম্বর ওয়ার্ড। আজ ফাইনাল খেলা শেষে দুপুরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।
বেনাপোলের রেজাউল ইসলাম রেজাকে মানিলন্ডারিংমামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র পরিদর্শক ছায়েদুর রহমান। অভিযুক্ত রেজা বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।
যশোরে হত্যার হুমকির দুই দিন পর প্রেমিকের বাড়ির উঠানের আমগাছ থেকে নাদিরা খাতুন (১৬) নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে বিএডিসি কর্তৃক প্রদত্ত সেচ পাম্পের বাৎসরিক কিস্তি অন্যের নামে জমা দেওয়া এবং বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এক গ্রাহক।
নোয়াখালীর সুবর্ণচরে গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। এ অবস্থায় মারাত্মকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে গত সোমবার উপজেলায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।