যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা শাহীবাগ মোড় এলাকায় ২৫ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আজিজ সরদার (৬০) নামের এক বেকারি কারখানার মালিক নিহত হয়েছেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আজ বুধবার বন্দর এলাকায় তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায় পুলিশ।
চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে ঘটে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বন্দর থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের নামে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। যৌথবাহিনী রাত পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও নওয়াপাড়া পৌর বিএনপির যৌথ আয়োজনে এ জনসভা হয়।
যশোরের অভয়নগর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদ আভা। প্রকৃতি সেজেছে অপূর্ব রূপে, যেন চারদিকে বিছিয়ে আছে সরিষা ফুলের সোনালি গালিচা।
চাঁদপুরে এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
নারী বিশ্বকাপ কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের খেলোয়াড় ও বগুড়ার কৃতি সন্তান ইসরাত জাহান সাদিকাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
বাংলাদেশের বর্তমান সংবিধান ভারতীয় ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতের সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানে সংযোজন করা হয়েছিল। এতে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিন যুবককে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহের তারাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড ও উফশী) আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের অগ্রাধিকার তালিকা প্রণয়নে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন।
গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।