লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের একটি দল আজ বুধবার, ২৬ নভেম্বর, বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শহরের বাসাইল রেলক্রসিং-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার আজগর আলীর ছেলে স্বপনের স্ত্রী শিলা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ভোটে জয়ী হতে পারলে নীলফামারীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তার দাবি, এতে হাজার হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে নারকেলের ছোবড়ার ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় মহিনুল ইসলাম শামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ভারতে বিশেষ ভোটার তালিকা হালনাগাদ (সিআইআর) কার্যক্রমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের উত্তর, পশ্চিম ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বশিরহাট থানার তারালী ও হাকিমপুর, বনগাঁসহ সীমান্তবর্তী এলাকায় বহু বাংলাভাষী মানুষের জড়ো হওয়ার ঘটনা ঘটছে। নাগরিকত্ব-সম্পর্কিত নথিপত্র না থাকায় তাদের বড় একটি অংশকে ‘অনিবন্ধিত’ বা ‘কথিত বাংলাদেশি নাগরিক’ হিসেবে গণ্য করা হচ্ছে—ভারতীয় গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর সীমান্তে চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
বান্দরবানের রুমা উপজেলার প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষা অফিসারের দুইটি পদ দীর্ঘ এক বছর ধরে শূন্য পড়ে থাকায় তদারকি, মনিটরিং ও শিক্ষার মান নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।
যশোরের সার্কিট হাউজ থেকে এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশী গাজীর ছেলে।
সৈয়দ রফিকুল ইসলাম যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন । বর্তমানে তিনি জামালপুরের এসপি হিসেবে কর্মরত আছেন ।যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্র্বতী সরকার।
মেহেরপুর গাংনীতে সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।