| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খুলনায় ছাত্রদলের মাদকবিরোধী র‍্যালি

মাদকমুক্ত তরুণ সমাজ আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় খুলনার খালিশপুর বয়রা মোড় থেকে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নওগাঁয় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘গণপ্রকৌশল দিবস’ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে ২১ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বিস্তারিত...

এনসিপি’র যুবশক্তি কমিটি ঘোষণার ২০ মিনিটের মধ্যেই সদস্য সচিবের পদত্যাগ

এনসিপি’র জাতীয় যুবশক্তি সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তরুণ সংগঠক আমিন মোহাম্মদ জিতু। কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি পদত্যাগ পত্র জমা দেন সংগঠনের আহবায়ক এডভোকেট মোঃ তারিকুল ইসলামের কাছে।

বিস্তারিত...

শার্শায় সালিশে সংঘর্ষ, জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলাকে কেন্দ্র করে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে। এতে ওয়ার্ড জামায়াত সভাপতি জহুরুল ইসলামসহ একই পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্তারিত...

পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৬০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসি বাসটি ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

আজ থেকে তিন দিনের সফরে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

তিন দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া সফরের প্রথম দিনে তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করবেন।

বিস্তারিত...

যশোরে আজ থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আজ রোববার (৯ নভেম্বর) যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে শুরু হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দু’টি গ্রুপে ভাগ হয়ে জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করবে।

বিস্তারিত...

লালমনিরহাটে আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ জন ইউপি সদস্য। শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দেন।

বিস্তারিত...

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী হতাহত

শোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে হাসান (২১) ও আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪