| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১০:২০:৪৪:পূর্বাহ্ন  |  ১৩০৬৫৩৫ বার পঠিত
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুমান (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৯টা ৫৫ মিনিটে উপজেলার তেরদোনা (পালড়া) এলাকায় বাবুলের মদের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমান সদর উপজেলার আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।

জানা যায়, সকালে রুমান মোটরসাইকেল নিয়ে সিংগাইরের দিকে যাচ্ছিলেন। পথে তেরদোনা এলাকায় পৌঁছালে সামনে চলতে থাকা একটি সিএনজি অটোরিকশার পেছনে তার মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪