‘তোমারই আগামী দিনের বাংলাদেশ’ -এ শ্লোগান নিয়ে বেনাপোলে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১৮৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
জামালপুরে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জামালপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি নয়ন আকন্দ নামের ওই নেতাকে শহরের পাথালিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের বাগমারা নার্সারি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
সরকার পতনের পর এক বছরেরও বেশি সময় গা ঢাকা দিয়ে থাকা স্বর্ণ চোরাচালান চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনী ব্যস্ততার সুযোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহার করে বেনাপোলসহ যশোর অঞ্চলে জোরেশোরে শুরু হয়েছে স্বর্ণ পাচার। বিজিবির নিয়মিত অভিযানে একের পর এক স্বর্ণের চালান আটক হলেও, নেপথ্যের গডফাদাররা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
সিলেটের পর্যটন শিল্পকে দেশ ও বিদেশের কাছে নতুনভাবে তুলে ধরতে এবং এই খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮ টায় নগরীর ঐতিহাসিক ক্বিন ব্রিজ এলাকায় এই বর্ণাঢ্য উৎসবের সূচনা হয়।
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় নব্বই বছর বয়সী অসহায় পুতুল দাসের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহরের উকিল পাড়া মুচি বাড়িতে অসহায় পুতুলের জরাজীর্ণ ঘরটি সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যান্যরা।
অভিনব কায়দায় পদ্মা নদীর শাখা নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি ধরা পড়ে বলে জানিয়েছেন, হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
কয়রা উপজেলা, যা খুলনাকে বাংলাদেশের কুয়েত হিসেবে পরিচিত করেছে, এই অঞ্চলের হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে। এই অঞ্চলের জনসাধারণের আতঙ্ক নদী ভাঙ্গন, যা রোধ করতে কেউই কাজ করেনি। আমি কথা দিচ্ছি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠালে অবশ্যই টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে আমি আপনাদের মনিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নিতে পারবো।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নন্দনসার গ্রামে যুবদল নেতা এক নারীসহ আটক হয়েছেন। তার পর এলাকাবাসীর উদ্যোগে রাতেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের নাম জানাতে পারেনি। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্নাঢ্য র্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে দলটির নেতাকর্মীরা র্যালিতে অংশ নেয়।
গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা ১৫ মিনিটের দিকেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া-মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের পাশে রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজশাহীর মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) দেশের মধ্যে অন্যতম। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সুনাম বৃদ্ধিতে সহায়ক।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।