জয়পুরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট-সিএইচডি। বুধবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার দুর্গাদহ বাজারে সংস্থাটির অফিস মিলনায়তনে একশ নারী সদস্যের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাইক্রী প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি ও পাঠদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি-শিক্ষকরা পালাক্রমে স্কুলে এলেও নিয়মিত পাঠদান প্রায় বন্ধের পর্যায়ে পৌঁছেছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসি ডাঙ্গী গ্রামে আজও জীবন্ত বিস্ময় হিসেবে পরিচিত ১৩০ বছর বয়সী ফুল কুমারী। এত বয়সেও তার মুখে আছে দাঁত, মাথার চুল আধপাকা, এখনো নিজে হাঁটতে পারেন, নিজ হাতে ভাত খেতে পারেন।
ক্রিকেটারদের উন্নয়ন ও এইচ গ্রুপ ক্রিকেট ক্যাম্পেইনের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেছেন এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা আয়োজিত হয়
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ’।
জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে ঝিনাইদহের এক শিক্ষককে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন এই অভিযোগে দশম গ্রেড বাস্তবায়নে একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন নেত্রকোণা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়ন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে
গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কেমিক্যাল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার কর্মী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ- করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের দালাল হেলাল উদ্দিন সাধির , কুয়েতে তেল কোম্পানিতে চাকরির কথা বলে হাতিয়ে নেয় সাড়ে ৩২ লাখ টাকা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়।