অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আর্থিক সহায়তায় বগুড়ায় ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়েছে জেলা যুবদল। মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার ৪ জন অসহায় অসুস্থ ক্যান্সার ও হার্ট ফুটা রোগীর বাড়ীতে যান।
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় বয়স্ক ২ নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফের সেই পাহাড়ি আস্তানা থেকে অপহরণের শিকার আরও পাঁচ যুবককে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অপহরণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানার পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-তিনদীঘি গামী পাকা রাস্তার কুর্ণিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সোমবার রাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি (সা:) বিষয়ক সেমিনার এনডিএফ বগুড়া’র সভাপতি ডা. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন।
জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বগুড়া আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।
আজ বাংলাদেশের রাজনীতি গভীর সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচার অনুপস্থিত, আর রাষ্ট্র যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে একদলীয় কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংবিধানসম্মত পথ হচ্ছে-জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা।
শরতের রূপে উৎসবমুখর খাগড়াছড়ি। পদ্মফুল, শিউলির ঘ্রাণ আর হলুদ পাতার ছোঁয়ায় চারপাশে বইছে দেবী আগমনের বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পুরো জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে চলমান জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মঙ্গলবার( ২৩ সেপ্টেম্বর) সদর উপজেলা সেমিফাইনালে উঠেছে।
যশোরের বেনাপোলে দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের এক কাভার্ডভ্যানসহ (ট্রাক) ভারতীয় বিপুল পরিমাণে শাড়ি, থ্রি পিচ, ওষুধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের কোন মালিক না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে শাহানারা নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি লালপুর উপজেলার দাঁইড়পাড়া গ্রামের সামাদ মোল্লার স্ত্রী।
শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে খুন হয়েছে ১৩ বছরের কিশোর আব্দুর রহমান। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরনে তিনি দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীর ভাটিগাংপাড় থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।