বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি।
ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বগুড়া শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের দেশ গড়তে সবাইকে দাড়িপাল্লায় ভোট দিতে আহবান জানান তিনি।
শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে খুবই মনোরম পরিবেশে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনী মক্কা মসজিদে ওলামা মাশায়েখ পরিষদ ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ১২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আফসার আলী। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
দুইবছর পর ২২ সেপ্টেম্বর থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এতে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহণ করবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আয়োজন উপলক্ষ্যে অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
ভোলায় চুরির ঘটনায় দায়ের করা মামলা থেকে বাঁচাতে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সূচনা হয়েছে। উদ্বোধনী খেলায় ধানকোড়া ইউনিয়ন ৩-০ গোলে হরগোজ ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়।
:চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাত দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার (১৭ সেপ্টেম্বরর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
ময়মনসিংহের তারাকান্দার বালিখাঁ ইউনিয়নে বিএনপি'র দ্বি-বার্ষিক ও কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাউতনবাড়ী আছিয়া খাতুন মহিলা মাদরসা কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৫৮৮টি ভোটের পরিপ্রেক্ষিত ৫৭২ টি ভোট প্রদান করেন ভোটররা।
বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা ফুটবল দল দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ভেনুর খেলায় স্বাগতিকরা রাজশাহী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রির জন্য নষ্ট মাংস ফ্রিজে রাখার অপরাধে চাঁদপুরের মতলবে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক এ আসরে অংশ নিয়েছে দেশের ৬৪টি জেলা। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
নীলফামারী উত্তরা ইপিজেড এর এভারগ্রীন ফ্যাক্টরি বিডি লিমিটেডে ২৩ দফা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই গুম ও চাঁদাবাজির মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তার পিতা শফিকুল ইসলাম আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফুঁসে উঠেছিলো শ্রমিকরা।