| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাবি ক্যাম্পাসে ভোক্তা অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট ও দোকানপাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিস্তারিত...

জকসু নির্বাচনে ভিপি পদে ১২, জিএস পদে ১১জন লড়বেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিভিন্ন পদে জমা হওয়া মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে রাজশাহী–ঢাকা রেলপথ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও রাজশাহী–ঢাকা রেলপথে অবরোধ কর্মসূচি শুরু করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন আটকে তাঁদের আন্দোলন শুরু হয়।

বিস্তারিত...

জবির ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এবং ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হলেও ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরাসরি ক্লাস।

বিস্তারিত...

ঢাবি বন্ধের প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

বাধ্যতামূলকভাবে হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। শনিবার (২২ নভেম্বর) রাতে ক্যাম্পাস বন্ধের হঠাৎ ঘোষণার পর এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত...

ভূমিকম্পে দেয়াল ফাটল, নিরাপদ আবাসনের দাবিতে ইডেন শিক্ষার্থীরা

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসের দেয়ালে ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হওয়া সর্বশেষ ভূমিকম্পের পর রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় তারা ভবনের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভও করেন।

বিস্তারিত...

তিতুমীর কলেজে ছাত্রদল–শিবির সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে রাত ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

বিস্তারিত...

হল নির্মাণের দাবিতে সড়কে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা

আলাদা হল নির্মাণের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভূমিকম্পের পর তারা কাঁথা–বালিশ নিয়ে সড়কে বসে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা হলে ফিরে যান।

বিস্তারিত...

সন্ধ্যায় ভূমিকম্প: আতঙ্কে ঢাবিতে হুড়োহুড়ি, আহত ৬

দেশে গত ৩৬ ঘণ্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হওয়ার সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হন।

বিস্তারিত...

ভূমিকম্পের পর ঢাবিতে দীর্ঘ ছুটি, হল খালি করার নির্দেশ

ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

আগামীকাল জবিতে বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বারংবার ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় আগামীকাল সকল ধরনের ক্লাস ও

বিস্তারিত...

ভূমিকম্পে ঢাবির হল থেকে দৌড়ে নামতে গিয়ে আহত ৩ ছাত্রী

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। হঠাৎ কম্পনে আতঙ্ক তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে। সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

ভূমিকম্পে ঢাবির ১০ হলে ফাটল, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভূমিকম্পের পর রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইনে নেমে তারা এই কর্মসূচি শুরু করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪