| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে দুই শিক্ষার্থীর অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগ তুলে আমরণ অনশন শুরু করেছেন দুই শিক্ষার্থী। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এর আগে দু’দিন প্রতীকী অনশন করেছেন তারা।

বিস্তারিত...

রাকসু ছিল আমার বেঁচে থাকার লড়াই : জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, ‘এই রাকসু নির্বাচনটা আমার জন্য ছিল একটা সার্ভাইভাল জার্নি। এটা শুধু একটা ভোটযুদ্ধ ছিল না, ছিল বেঁচে থাকার লড়াই। আমি জানি, যদি হেরে যেতাম, হয়তো রাজশাহীতেই না-বাংলাদেশেও টিকে থাকতে পারতাম না।’

বিস্তারিত...

প্রথমবারের মতো পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছেন সিভাসু’র ১৯ শিক্ষার্থী

প্রথমবারের মতো পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা।

বিস্তারিত...

বর্ণাঢ্য আয়োজনে রাবির আইন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ৭২ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। উদ্বোধন করেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

চবি ছাত্রদল শাখা সভাপতির জন্মদিনে উপলক্ষে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু, দুস্থ-দরিদ্র মানুষ ও রিক্সা চালকদের মধ্যে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন।

বিস্তারিত...

চবিতে শিক্ষার্থীদের যাতায়াতে যুক্ত হলো আরও ৬ ই-কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত সমস্যা নিরসনে নতুনভাবে ৬টি ই-কার চালু করা হয়েছে।

বিস্তারিত...

ঢাবিতে ইসকনবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিস্তারিত...

জাকসুর উদ্যোগে নিরাপদ খাবার নিয়ে সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ‘শিক্ষার্থীদের খাবার হোক নিরাপদ ও স্বাস্থ্যকর’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

প্রতিবন্ধী শিক্ষার্থীকে লাখ টাকার হুইলচেয়ার দিলেন জবি শিক্ষক শফিকুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি)-এর শিক্ষার্থী ইমন ইসলাম, যিনি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। নিজের পক্ষে কখনোই হুইলচেয়ার কেনা তার সম্ভব ছিল না। তার জন্য একাউন্টিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়েছেন।

বিস্তারিত...

চাকসুর শপথ অনুষ্ঠানে হট্টগোল, প্রশাসনের আশ্বাসে শপথ নিলেন ছাত্রপ্রতিনিধিরা

হট্টগোলের পর অবশেষে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও

বিস্তারিত...

রাবি নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির চারজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিভাগের অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

বিস্তারিত...

রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ফলাফল বুধবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

বিস্তারিত...

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) বিকেল থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।

বিস্তারিত...

ধর্ষণের অভিযোগে শিক্ষার্থীর শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারী হেনস্তার অভিযোগে তার শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিস্তারিত...

রাবি শিক্ষার্থীদের স্লোগানেও ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি শুরু করেন তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪