| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ভবনের প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

ভীর রাতে ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ।

বিস্তারিত...

ঢাকসু ভিপি-জিএস-এজিএস ছাত্রলীগ করেই হলে ছিলেন: নাসির উদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হলে অবস্থান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। তিনি বলেন, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হলে থাকতে পারেননি, কিন্তু ছাত্রলীগের নেতারা নির্বিঘ্নে হলে থেকেছেন ও রাজনীতি করেছেন।

বিস্তারিত...

রাবির রেজিস্ট্রারের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে অপসারণের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র প্রতিনিধিরা।

বিস্তারিত...

রাবিতে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে বহিষ্কারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুঁইয়ার স্থায়ী বহিষ্কার দাবি করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বিস্তারিত...

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন জোবায়ের

ফেনী-০১ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।

বিস্তারিত...

জকসু’র ভোট ২২ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে। আজ (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

বিস্তারিত...

রাকসু প্রতিনিধিদের ঘোষণা, এক মাসে বাস্তবায়ন হবে ১২ দফা কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) প্রথম অধিবেশনে প্রতিনিধিরা ঘোষণা করেন এক মাসে বাস্তবায়ন হবে ১২ দফা কর্মসূচি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাকসু কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।

বিস্তারিত...

তিন দশক পর গঠিত হলো শাবিপ্রবি’র কেন্দ্রীয় অ্যালামনাই কমিটি

প্রতিষ্ঠার তিন দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করল ঢাবি

২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতর অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিস্তারিত...

ইবিতে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বিস্তারিত...

রাবিতে শিক্ষককে খাতা ছুঁড়ে মারলেন ছাত্রী, ‘জ্বিনের আছর’ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সাজু সরদার অভিযোগ করেছেন, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মীম ক্লাস চলাকালে তার দিকে খাতা ছুড়ে মারেন।

বিস্তারিত...

‎রাবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন সভাপতি জসিম, সম্পাদক বিজয় ‎

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

জকসু নির্বাচন পেছাতে চায় ছাত্রদল, শিবিরের আপত্তি

নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ছাত্রনেতাদের মধ্যে ।

বিস্তারিত...

জকসু নির্বাচন: ভোটকক্ষে সিসিটিভি ও লাইভ সম্প্রচারে ছাত্রশক্তির প্রস্তাব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে শাখা ছাত্রশক্তি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪