ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে ডাকসু ভবনে এক সৌজন্য সাক্ষাৎে মিলিত হন ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীদের আবাসস্থল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হলে বিশেষ বৃত্তি, বইসহ ১৪ টি আলাদা উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রদল।
দীর্ঘদিন ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় ওষুধ পাওয়া প্রায় অসম্ভব। সীমিত পরিমাণে ওষুধের মধ্যে থাকে ‘নাপা’, ‘এইচ+’ ও ‘প্যান্টোজল’। তাই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আগামী রোববার বা সোমবার হবে তফসিল ঘোষণা। ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে হবে ভোটগ্রহণ। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এক মাসের মধ্যে ই-কার চালু করার ঘোষণা দিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি রফিকুল ইসলাম।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু)-এর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৯টি ও হল সংসদের ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি নতুন হল নির্মাণ এবং একটি হল পুনঃনির্মাণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক’ অ্যাখ্যা দিয়ে একটি আলোচনা সভা থেকে বেরিয়ে গেছেন ডাকসুর সাধারণ সম্পাদকসহ দুটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পাদনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বুধবার( ২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্যাসিবাদের উত্থানের পেছনে আন্তর্জাতিক সিন্ডিকেশন আগে থেকেই চলছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ তো নতুন বিষয় নয়।
হিজাব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্টাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের বোরখা পরা ছবি নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তাল হয়েছে ক্যাম্পাস। পর্দা অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়েদের দুটি হল সংসদের হিজাব পরিহিত প্রতিনিধিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি শেয়ার করে বাংলাদেশি-সুইডিশ লেখক তসলিমা নাসরিন লিখেছেন, “এই পোশাক শিক্ষিত নারীর পোশাক নয়। এই পোশাক অন্ধকারে পড়ে থাকা মগজ ধোলাই হওয়া ক্রীতদাসীর পোশাক।”