| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যে ৫ খাবার নীরবে কমিয়ে দেয় শরীরের শক্তি

দিনের শুরুতে শরীর সতেজ থাকলেও দিনের মাঝামাঝি সময়েই অনেকের ক্লান্তি ভর করে। পুষ্টিবিদদের মতে, এর পেছনে বড় কারণ হতে পারে আমাদের প্রতিদিনের কিছু পরিচিত খাবার। এসব খাবার প্রথমে দ্রুত শক্তি দিলেও পরে তা হঠাৎ কমে গিয়ে শরীরকে আরও অবসন্ন করে তোলে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ইলেকট্রিক বাস চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনা এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

কিডনি ড্যামেজের ৬ সতর্ক সংকেত, অবহেলা করলেই বড় ঝুঁকি

কিডনির ক্ষতি অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। ফলে অজান্তেই তা জটিল রূপ নিয়ে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা Chronic Kidney Disease-এ পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সতর্ক সংকেত আগে থেকেই চিনতে পারলে কিডনি ফেইলিওরের মতো মারাত্মক পরিস্থিতি এড়ানো সম্ভব।

বিস্তারিত...

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাবা-মায়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের আলাদা করে চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তথ্য আগামী বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বিস্তারিত...

কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার সঙ্গে সমন্বয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

কওমি মাদরাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জা

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়ার সড়ক দুর্ঘটনায় কালাইয়ের শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গ্রামের মেধাবী তরুণ হাসিবুর রহমান (২৩)। তিনি মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে এবং দক্ষিণ কোরিয়ার জেওনবুক নামে একটি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন।

বিস্তারিত...

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮০.৩৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। রবিবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

বিস্তারিত...

ভিজিট ভিসায় হজ করা যাবে না

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে হজযাত্রীদের সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলেও জানিয়েছে সৌদি আরব।

বিস্তারিত...

ফ্লোরিডা থেকে দেশের পথে লিমনের মরদেহ

দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার (২ মে) রাত পৌনে ৯টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ।

বিস্তারিত...

চায়ের সঙ্গে কোনটি ভালো?

চা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল শুরু হোক কিংবা বিকেলের ক্লান্তি দূর; এক কাপ চা যেন এক ধরনের প্রশান্তি। আর সেই চায়ের সঙ্গে বিস্কুট বা রস্ক না থাকলে যেন আড্ডাই জমে না। কিন্তু এই ছোট্ট অভ্যাসই অজান্তে বাড়িয়ে দিতে পারে রক্তে শর্করার মাত্রা। বিশেষ করে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

দেশে কোরবানিযোগ্য গবাদিপশু ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তারা বলেছে, এ বছর কোরবানির চাহিদা থাকবে এক কোটির একটু বেশি। সে হিসেব চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য গবাদিপশু আছে।

বিস্তারিত...

দুই নারীর চক্রান্তে ইতালিতে ভাইকে খুন

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিহত প্রবাসী নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকিরের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের পারিবারিক ও আর্থিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়ায়। এ হত্যাকাণ্ডের নেপথ্যে দুই নারীর চক্রান্ত রয়েছে বলে জানা যাচ্ছে।

বিস্তারিত...

যমজ বোনের পিতা আলাদা, কীভাবে সম্ভব?

যুক্তরাজ্যের বাসিন্দা মিশেল ও লাভিনিয়া অসবোর্ন যমজ বোন। ৪৯ বছর বয়সী এই দুই বোনের মধ্যে বরাবরই ছিল গভীর এক আত্মিক টান। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে একটি ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর তাঁদের জীবনে এক অভাবনীয় সত্য উন্মোচিত হয়। লাভিনিয়া যখন ইমেইলের মাধ্যমে পরীক্ষার ফলাফলটি দেখেন, তখন তিনি তীব্র আতঙ্ক অনুভব করছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪