এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠা ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল। তবে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র বহন করায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রদূত জানান, বিষয়টি ইতোমধ্যেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মতো মানুষ আমাদের সমাজে সব সময় খুব বেশি জন্মগ্রহণ করেন না। বহু কাল পরপর এমন মানুষের আবির্ভাব ঘটে। তাঁরা শুধু একটি প্রজন্মের নন, বহু প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন। তাঁদের উপস্থিতি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করে না; একটি জাতির নৈতিক শক্তিকেও সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, সততা ও মানবিকতার পথ দেখায়।
পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল উঁচুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) উদযাপিত হলো নাসা মহাকাশচারী জেসিকা মেয়ারের জন্মদিন। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ শক্তিকে (মাইক্রোগ্র্যাভিটি) উপেক্ষা করে সহকর্মী নভোচারীরা তার জন্য তৈরি করেছেন এক বিশেষ স্পেস কেক।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মতো এমন মানুষ আমাদের সমাজে সকল সময় খুব বেশি জন্ম গ্রহন করেন না। বহু কালে ভদ্রে জন্মগ্রহন করে তারা একটি প্রজন্মের নয়, বহু প্রজন্মের অনুপ্রেরনার উৎস হয়ে থাকেন। তাদের উপস্থিতি একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই কেবল বাড়ায় না; একটি জাতির নৈতিক শক্তিকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত-সত্য ও মানবিকতার পথ দেখায়। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও মননশীল জগতের এক নির্মোহ, নির্ভীক ও প্রখ্যাত চিন্তাবিদ, যিনি তাঁর সততা, প্রগতিশীল চিন্তার অধিকারী ছিলেন তিনিই হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
‘ফার্মের মুরগী’ বক্তব্য ইস্যুতে সংসদে দুঃখ প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের
চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে তীব্র জনবল সংকট বিরাজ করছে। বর্তমানে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। তবে এই ঘাটতি মেটাতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাল
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় বি
টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে আসার আগ্রহ থাকলে ‘ডিসেম্বর পর্যন্ত’ অপেক্ষা না করে শেখ হাসিনাকে ‘এখনই’ ফিরতে বলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে ফিরে আসার ‘বাস্তব পরিকল্পনা’ না থাকলে বারবার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ‘ঝুঁকিতে’ না ফেলার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।