আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। শনিবার (৯ মে) এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন্নাহার সারা। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে এবং আবু ত্বহা আ
আজ একটু অন্য রকম দিন। আজ সারা রাত জাগার দিন। বন্ধুদের সঙ্গে আড্ডা, রাতভর সিনেমা দেখা, খেলাধুলা কিংবা গল্পে মেতে ওঠার মধ্য দিয়ে দিনটি পালন করেন অনেকেই। ব্যস্ত জীবনের ফাঁকে এই দিন যেন একটু আলাদা আনন্দ এনে দেয়।
হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।
অনেকেই এক কাপ গরম কফি দিয়ে তাদের দিন শুরু করেন, আবার অনেকে চা বেছে নেন। সকালটা কফি নাকি চা দিয়ে শুরু করা উচিত, এই বিতর্কটি প্রায়ই উঠে আসে। স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, বিশেষ করে সকালে খালি পেটে পান করলে? কোন পানীয়টি শরীরের জন্য বেশি শক্তি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং দীর্ঘমেয়াদী উপকারিতা প্রদান করে?
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।
সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিন আকিকা করা উত্তম। তবে সপ্তম দিনে আকিকা করতে না পারলে পরে যেকোনো সময় তা আদায় করা যাবে। সন্তানের বাবা বা তাঁর অনুপস্থিতিতে অন্য যে থাকেন, তিনিই আকিকা করাবেন। নানাবাড়িতে আকিকার পশু দিতে হয়, এই ধারণা ইসলাম সমর্থন করে না। আর নানাবাড়ি থেকে সামাজিকভাবে চাপ দিয়ে বা জোর করে এ রকম পশু বা অন্য কোনো কিছু নেওয়া ইসলামে বৈধ নয়।
আমকে বলা হয় ফলের রাজা। বাংলাদেশে গাছপাকা রসালো আম বাজারে আসতে শুরু করেছে। স্বাদের জন্য জনপ্রিয় হলেও আম শুধু মিষ্টি ফল নয়, বরং এটি একটি পুষ্টিগুণে ভরপুর ফল। তবে প্রাকৃতিকভাবে এতে চিনির পরিমাণ বেশি থাকায় অনেকে এটি নিয়ে সতর্ক থাকেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন সি সবার মনোযোগ আকর্ষণ করে। এই অপরিহার্য পুষ্টি উপাদানের সাথে সাধারণত যেসব ফলের নাম যুক্ত, তার মধ্যে পেয়ারা এবং কমলার নামই প্রথমে আসে। দুটি ফলই সতেজকারক, সহজলভ্য এবং স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। তবুও, অনেকেই ভাবেন কোন ফলটি থেকে সত্যিই বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই বিষয়টি বুঝতে পারলে আপনি আরও বিচক্ষণতার সঙ্গে খাদ্যাভ্যাস বেছে নিতে পারবেন, বিশেষ করে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়–এ স্থাপিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কঠোর ডায়েট আর খাদ্যনিয়মে ক্লান্ত অনেকের জন্য আজকের দিনটি একটু ভিন্ন বার্তা নিয়ে এসেছে। ৬ মে উপলক্ষে অনেকে দিনটিকে মন যা চায় আজ তাই খাওয়ার দিন হিসেবে পালন করছেন যেখানে ডায়েট ভেঙে নিজের পছন্দের খাবার উপভোগ করার আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টিকে (২৭) মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নারী কেন রাগে? এ প্রশ্ন আমরা করি না। কিন্তু অনেক সময় দেখা যায়, নারীরা হঠাৎ রেগে যান। পুরুষের রাগ আমাদের কাছে যৌক্তিক মনে হলেও নারীর রাগকে আমরা তুচ্ছ হিসেবেই দেখে থাকি। কিন্তু নারীর এই রাগ কি আসলেই তুচ্ছ? গবেষকেরা কিন্তু তা বলছেন না; বরং তাঁরা, নারীর এই রাগের কারণ খুঁজে পেয়েছেন শত শত বছরের ইতিহাসের ভেতর।
গিরগিটি। দেখতে কিছুটা ভয়জাগানিয়া। সেটা ওদের ঘাড়ের ওপরের কেশরের কারণে। তবে তার চেয়ে বেশি ভয় রং বদলানোয়। হয়তো একটা শান্ত নিরীহ গিরগিটি এসে বসল পাঁচিলের ওপর। কিছুক্ষণের মধ্যেই তার মাথার দিকটা লাল হতে শুরু করল। টকটকে ইটের মতো লাল রং।