| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি, মোট তিনটি বই সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) ও নিয়মিত খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়ে কার্যক্রম চালু এবং শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতে বরাদ্দের পদ্ধতিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন সিদ্ধান্ত হলো গবেষণা মঞ্জুরির অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হবে না। এ অর্থ ব্যয় হবে ইউজিসির মাধ্যমে।

বিস্তারিত...

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলাও পড়তে পারে না

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণনাদক্ষতায় উদ্বেগজনক ঘাটতির চিত্র উঠে এসেছে সরকারের এক পরিদর্শন প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম শ্রেণির অনেক শিক্ষার্থী বাংলা বর্ণমালার সব অক্ষর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তারা ইংরেজি বইয়ের নির্দেশনা কিংবা পরিচিত অনেক ইংরেজি শব্দও পড়তে অক্ষম। অন্যদিকে দ্বিতীয় শ্রেণির অনেক শিক্ষার্থী এখনো এমন সাধারণ বিয়োগের অঙ্ক করতে পারে না, যেখানে বিয়োজ্যের এককের অঙ্ক বিয়োগকারীর এককের অঙ্কের চেয়ে ছোট।

বিস্তারিত...

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিস্তারিত...

বাঙ্কারে পুতিন, রণাঙ্গনে এআই: রাশিয়ার লাইফলাইনে ইউক্রেনের ‘লজিস্টিকস লকডাউন’

রাশিয়ার সামনে এখন এমন এক কঠিন সংকট হাজির হয়েছে, যা কেবল বোমা বর্ষণ করে পার পাওয়ার কোনো পথ নেই। ইরানের যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বৈশ্বিক উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রকে যেমন বড় ধাক্কা দিয়েছে, তেমনি পুরো বিশ্বকে এক 'উত্তর-আমেরিকান'

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স

বিস্তারিত...

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

আগামী ১ আগস্ট থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত...

অ্যান্টার্কটিকায় পাওয়া প্রথম ডাইনোসরের হাড়, ড্রয়ারে পড়েছিল ৪০ বছর

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) একটি ড্রয়ারে প্রায় ৪০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা একটি সাধারণ দেখতে জীবাশ্মই শেষ পর্যন্ত অ্যান্টার্কটিকায় আবিষ্কৃত প্রথম ডাইনোসরের হাড় হিসেবে শনাক্ত হয়েছে। জীবাশ্মটি ১৯৮৫ সালে উদ্ধার করা হলেও তখন এটি ঠিক কীসের অংশ, তা নিশ্চিত হতে পারেননি গবেষকেরা।

বিস্তারিত...

বর্ষার আগমনী বার্তা জানান দিচ্ছে চালতে ফুল

প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। বর্ষার আগমনে কদম, রজনীগন্ধা, দোপাটি, গন্ধরাজ, বেলি, জুঁই এবং কামিনীর সঙ্গে পাল্লা দিয়ে ফুটতে শুরু করে চালতার ফুল। এ ফুল সাদা রঙের। সুরভিত এই ফুলের ব্যাস ১৫ থেকে ১৮ সেন্টিমিটার। ফুলে পাঁচটি মোটা পাপড়ি থাকে; বৃতিগুলো পাপড়িকে ঘিরে রাখে। পাপড়ির শুভ্রতা, হলুদ পরাগ ও তারকাবৃত্তির গর্ভদন্ড চালতা ফুলের মোহনীয় রূপ প্রকৃতিজুড়ে ঝিলিক তুলেছে। এতে মুগ্ধ সৌন্দর্য পিপাসুরাও। কদমের পরে বর্ষাকে চেনা যায় চালতা ফুলে।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবার সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

বিস্তারিত...

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ ১০৬তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে গুণতে হতে পারে ১৬ লাখ টাকা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন কঠোর আইন আনতে যাচ্ছে সরকার। নতুন প্রস্তাবিত আইনে, সফল আশ্রয়প্রার্থী হতে হলে রাষ্ট্রীয় খরচে থাকা-খাওয়ার ব্যয় বাবদ প্রায় ১০ হাজার পাউন্ড বা প্রায় ১৬ লাখ ৩০ হাজার ৮৪৪ টাকা পরিশোধ করতে হবে।

বিস্তারিত...

দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা

নবাব শাহ কুলী খান মির্জা মুহাম্মাদ সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব। তিনি ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাঁর রাজত্বের সমাপ্তির মধ্য দিয়েই বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর, রায়দুর্লভ এর বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪