| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্নপত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে গত বছরের সিলেবাসের সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়লে ১৭৭ জন শিক্ষার্থীকে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তাদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

গরমে আরাম সাদা রঙের পোশাক

গনগনে গরমে চকমকে পোশাক তো দূরের কথা গাঢ় রঙের পোশাকও আমরা প্রায় এড়িয়ে চলি। এই গরমে পোশাকে যদি থাকে সাদার স্নিগ্ধতা ও আভিজাত্য, তাহলেই যেন সবচেয়ে ভালো হয়। বৈশাখের এই সময়টায় নিজেকে সাজিয়ে নেওয়া যেতে পারে সাদার মায়ায়। সাদা এমন একটি রং, যা সবাইকে খুব ভালোভাবে মানায়।

বিস্তারিত...

ইউনূস আমলে ৩ মাসে ৩ হাজার শিক্ষক মবের শিকার

‘ও ভাই...আমরা শিক্ষক মানুষ, আমরা রাজনীতি করি না। আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। ভাই, আমাদের মাইরেন না ভাই। আমাদের ওপর হামলা কইরেন না ভাই! ও ভাই...আমাদের বাঁচান, আমাদের বাঁচান...।’ এভাবেই বদ্ধ ঘরের ভেতরে প্রাণভিক্ষা চেয়ে বুকফাটা আর্তনাদ করছিলেন কয়েকজন মানুষ।

বিস্তারিত...

সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে আজ

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

বিস্তারিত...

শর্করা কম খেলে শরীরে যেসব পরিবর্তন দেখা যায়

আমাদের সারা দিনের খাদ্য তালিকার দিকে তাকালে দেখা যাবে, সকাল থেকে রাত, প্রতি বেলার খাবার শর্করায় ভরপুর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, টানা ৩০ দিন যদি এই শর্করা খাওয়ার পরিমাণ কমিয়ে দেন তবে আপনার শরীরে কী কী পরিবর্তন দেখা দিতে পারে? এক মাস সময়টি আসলে খুব দীর্ঘ না হলেও শরীরের অভ্যন্তরীণ পরিবর্তনগুলো বোঝার জন্য যথেষ্ট। এক মাস শর্করা না খেতে ওজন কমে যাওয়ার পাশাপাশি ক্ষুধা, শক্তি এবং হজমশক্তিতেও আসে লক্ষণীয় পরিবর্তন। জেনে নিন টানা এক মাস কম শর্করা বা লো-কার্ব ডায়েট করলে আপনার শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটে।

বিস্তারিত...

শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে নিবন্ধন পরীক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বিস্তারিত...

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি

ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে অতিরিক্ত ঘাম স্বাভাবিক নয়। বিভিন্ন কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে। এটি দূর করতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে ঘামের অস্বস্তি থেকে রক্ষা পেতে কিছু বিষয় মেনে চলতে পারেন।

বিস্তারিত...

গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব অভ্যাস

বৈশাখের দিনে বা গরমে ঘোরাঘুরি মানেই ত্বকে রোদ, ঘাম আর ধুলাবালির প্রভাব। প্রকৃতির এই রুক্ষ সময়টায় ত্বকই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়- ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতা, র‌্যাশ, ব্রণ, রোদে পোড়া ভাব- সব মিলিয়ে ত্বক যেন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়ে শুধু সুন্দর মেকআপ করলেই হবে না, বরং ঠান্ডা ও স্বস্তিতে রাখাও জরুরি।

বিস্তারিত...

কবে হবে ঈদুল আজহা!

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাসের গণনা শুরু হতে যাছে।

বিস্তারিত...

১৯ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

ইসলাম এমন এক পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি বিধানই মানুষের কল্যাণ, শৃঙ্খলা ও আত্মিক প্রশান্তির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা, ধনী-দরিদ্র সবার জন্যই ফরজ। তাই যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো নামাজ আদায় করে নিতে হবে।

বিস্তারিত...

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, জিলকদ শুরু ২০ এপ্রিল

দেশের আকাশে আজ শনিবার কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল রোববার (১৯ এপ্রিল)। এই হিসাবে আগামী ২০ এপ্রিল (সোমবার) থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।

বিস্তারিত...

ধর্মীয়সহ বিভিন্ন শূন্য পদে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

বিস্তারিত...

২১ এপ্রিল এসএসসি পরীক্ষা: যান চলাচলে বিশেষ নির্দেশনা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিস্তারিত...

২ জুলাই শুরু এইচএসসি পরীক্ষা

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

শ্রেণিকক্ষ-শিক্ষার্থী কিছুই নেই, আছেন ২৪ এমপিওভুক্ত শিক্ষক!

নিজস্ব ভবন নেই, শ্রেণিকক্ষ নেই, শিক্ষার্থীও নেই। আছে কেবল এমপিওভুক্ত শিক্ষক, পাচ্ছেন নিয়মিত বেতন। কলেজের অধ্যক্ষের সনদও জাল। শুধু তাই-ই নয়, কলেজের ঠিকানা ঢাকার মতিঝিল। তবে কার্যক্রম চলে গ্রামের একটি স্কুলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪