| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের কিছু এলাকায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা পতনের ধারায় প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে এই দরপতন ঘটেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

বিস্তারিত...

চৈত্র সংক্রান্তি আজ: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

ঋতুচক্রের অনিবার্য আবর্তনে জীর্ণ-পুরাতনকে বিদায় জানিয়ে মহাকালের গর্ভে বিলীন হতে চলেছে আরেকটি বাংলা বছর। চৈত্রের প্রখর দুপুর আর শুকনো পাতার মৃদু শব্দ যেন বয়ে আনে বিদায়ের এক বিষণ্ন সুর যার ভেতরেই লুকিয়ে থাকে নতুনের আহ্বান, নবজাগরণের প্রতিশ্রুতি। সেই আবহেই আজ পালিত হচ্ছে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি।

বিস্তারিত...

শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীর বহুল আলোচিত সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

হজ পালনে শুধুমাত্র হজ ভিসা বৈধ

পবিত্র হজ পালনের ক্ষেত্রে শুধু ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের সরকারিভাবে অনুমোদিত একমাত্র পথ হলো হজ ভিসা।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন, থাকছে বাংকার ও টানেল

আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধানমন্ত্রীর জন্য নতুন স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রস্তাবিত বাসভবনে থাকবে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, যার মধ্যে মাটির নিচে বাংকার ও টানেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বিস্তারিত...

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সমন্বয়ের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচার বিভাগ অতিরিক্ত স্বাধীন বা ‘সুপার স্বাধীন’ হলে তা রাষ্ট্রের জন্য কতটা কল্যাণকর—এ প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ১১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন, তবে এর বাইরে সর্বত্র ‘সার্বভৌম’ স্বাধীনতার কথা বলা হয়নি।

বিস্তারিত...

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত এক দরবারে সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা এবং জনগণের আস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

বিস্তারিত...

হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলতে দিতে ইরা‌নকে অনুরোধ

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পে‌তে ইরা‌নকে অনু‌রোধ ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ। রোববার (১২ এ‌প্রিল) ঢাকায় নিযুক্ত ইরা‌নের রাষ্ট্রদূত জ‌লিল জাহানাবাদীর সঙ্গে এক বৈঠকে তিনি এই অনু‌রোধ ক‌রেন। এ দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ফার্নেস অয়েলের দাম বাড়লো, লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা

দেশে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। রোববার (১২ এপ্রিল) কমিশন থেকে

বিস্তারিত...

অতিরিক্ত ডিআইজি হলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

বিস্তারিত...

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আসামি ইমন নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

আগামী ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

বিস্তারিত...

যে পরিকল্পনায় হত্যা করা হলো কুষ্টিয়ার পীর জাহাঙ্গীরকে

প্রাথমিক অনুন্ধানে জানা গেছে, গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত থেকেই ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৭টি আইডি (তিনটি পেজ ও চারটি ব্যক্তিগত আইডি) থেকে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে। যেটি ছিলো কয়েকবছর আগের এবং পরিকল্পিতভাবে উস্কানোর জন্যই এটি প্রচার করা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪