| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য রোববার (১২এপ্রিল) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নবনির্বাচিত এই দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বিস্তারিত...

বিমানবন্দর স্টেশনে টিটিইকে মারধর, আটক ২

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) হাসান আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বিস্তারিত...

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত...

দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিস্তারিত...

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ উদ্বোধন

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। শনিবার (১১ আগস্ট) এক চিঠিতে তথ্য মন্ত্রণালয়ের জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।

বিস্তারিত...

৫০ হাজার লিটার তেল মজুদ, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

দেশে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে শুক্রবার (১০ এপ্রিল) বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধ মজুদ জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ৫ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যব

চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জন রোহিঙ্গাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়ে

বিস্তারিত...

হঠাৎ উধাও সয়াবিনের বোতল

দেশের বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে দোকানগুলোতে মিলছে না সয়াবিন তেলের বোতল। দোকানিরা বলছে— ‘তেল দিচ্ছে না ডিলাররা’। এই সুযোগে খোলা সয়াবিন তেলই তারা বিক্রি করছেন সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে। এতে নিদারুণ ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা।

বিস্তারিত...

নওগাঁয় ৭ কিলোমিটার খালের পুনঃখনন উদ্বোধন

নওগাঁ কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

বিস্তারিত...

আয়ু বৃদ্ধির সঙ্গে বাড়ছে পারকিনসন রোগী

বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পারকিনসন রোগ-এর রোগীর সংখ্যা। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

বিস্তারিত...

‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার’

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বলেছেন, বিচার বিভাগকে পৃথক করতে ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের প্রতিফলন হচ্ছে দুটি অধ্যাদেশ। কিন্তু এই দুটি অধ্যাদেশ সংসদে বাতিল করে সরকার বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে। সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত সর্বনাশ ডেকে আনবে।

বিস্তারিত...

দ্রুত স্থানীয় নির্বাচন, সরকার অঙ্গীকারবদ্ধ: চিফ হুইপ

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিস্তারিত...

সাপ্লাই চেইন আসবে এআই মডেলে, বাজার সিন্ডিকেট চিরতরে দূর হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের সিন্ডিকেট নির্ভরতা দূর করতে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

বিস্তারিত...

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তা মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪