স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি নিয়ে চলমান সমালোচনার মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, লটারি পদ্ধতি কখনোই মেধা নির্ধারণ করতে পারে না।
পৃথিবীর তাপমাত্রা গত প্রায় ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও, জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যমে সংবাদ কাভারেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
সাতক্ষীরায় বিষধর সাপের দংশনে বিথী খাতুন নামের এক তরুণীর মৃত্যু ঘটেছে।
রাজধানীবাসীর এলপিজি গ্যাসের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। সরকার নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৭২৮ টাকা হলেও বাজারে বিক্রয় হচ্ছে ২০০টাকার উপরে
পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বানও জানান তিনি।রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এ কথা বলেন।
দেশজুড়ে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পার্বত্য অঞ্চল এলাকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান উপলক্ষ্যে বিভিন্ন নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
দেশের স্বর্ণবাজারে আবারও দামের পরিবর্তন এসেছে। দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলাকে চিহ্নিত করে ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বিশ্বের দূষিত শহরের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থানে। বায়ুদূষণ কমে আজ রোববার সকালে শহরটি অষ্টম স্থানে নেমে এসেছে, যদিও বায়ুমান এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়েছে।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশের চার সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও একযোগে এই কর্মসূচি চালু হচ্ছে।