সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসন্ন বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরে পদার্পন করবে বাংলাদেশ। পুরোনোকে বিদায় দিয়ে নতুন স্বপ্ন আশা আর সম্ভাবনার বার্তা নিয়ে আসছে এই দিন। দেশজুড়ে বর্ণিল আয়োজন, মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক আবহে উদযাপিত হবে বাঙালির ঐতিহ্য ও আত্মপরিচয়ের এই অনন্য উৎসব। মানুষের মনে জাগাবে নবচেতনা ও সম্প্রীতির বন্ধন।
ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘জনগণের কথা ভেবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না।’ রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি এলপিজি ও এলএনজি নিয়ে বিভিন্ন দেশ থেকে আরও কমপক্ষে চারটি জাহাজ আসার কথা রয়েছে। সৈয়দ রেফায়েত হামিম রবিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারেজ নামে দুটি জাহাজ
পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রমনা পার্ক ও আশপাশের এলাকায় মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ, ফানুস, আতশবাজি এবং শব্দদূষণকারী বাঁশি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
দেশের জ্বালানি সরবরাহ জোরদারে মালয়েশিয়া থেকে বড় চালানে ডিজেল আমদানি করা হচ্ছে। প্রায় ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি ট্যাংকার জাহাজ ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হওয়া হামের টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্ধারিত লক্ষ্য পূরণ করা গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আগের চেয়ে গত মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। মার্চে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন, যা ফেব্রুয়ারির চেয়ে ১১.২৮ শতাংশ বেশি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন দুই হাজার ২২১ জন। নিহতের মধ্যে ৬৬ নারী ও ৯৮ শিশু রয়েছেন। গতকাল শনিবার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।
স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি নিয়ে চলমান সমালোচনার মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, লটারি পদ্ধতি কখনোই মেধা নির্ধারণ করতে পারে না।
পৃথিবীর তাপমাত্রা গত প্রায় ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও, জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যমে সংবাদ কাভারেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
সাতক্ষীরায় বিষধর সাপের দংশনে বিথী খাতুন নামের এক তরুণীর মৃত্যু ঘটেছে।
রাজধানীবাসীর এলপিজি গ্যাসের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। সরকার নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৭২৮ টাকা হলেও বাজারে বিক্রয় হচ্ছে ২০০টাকার উপরে