পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এদিকে ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা রয়েছে এবং সমাজে যাদের সুনাম আছে দল তাদেরই মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
দেশের সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশন-এর মার্চ মাসের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এক মাসে সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন প্রাণ হারিয়েছেন।
রাজধানীতে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসাথে আকাশ মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের
কারিগরি শিক্ষার দুর্বল অবকাঠামো ও বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের জবাবে তাৎক্ষণিক মন্তব্য করে আলোচনায় এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।
দেশের পাঁচ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কর্তৃপক্ষ।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামলার প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় মিলন চত্বরে ঢামেকে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনা নস্যাৎ করা হয়েছে। ধাওয়া করে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচদিনের ছুটি শুরু হচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।