| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিস্তারিত...

এখন থেকে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সরকারের পরিচালন ব্যয় কমাতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে গাড়ির জন্য মাসিক বরাদ্দ করা জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী

বিস্তারিত...

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের প্রণীত সমন্বিত কর্মকৌশলে প্রতিদিন প্রায় তিন হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

একটি দল একাত্তরের পরাজয় সইতে না পেরে সংবিধান ছিঁড়ে ফেলতে চায়: চিফ হুইপ

একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার: বিমানমন্ত্রী

দেশের স্বার্থ ঠিক রেখে সরকার আলোচনার মধ্যে দিয়ে জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর এ কথা জানান তিনি।

বিস্তারিত...

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারে জাপান

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক।

বিস্তারিত...

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

বিস্তারিত...

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’।

বিস্তারিত...

তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক: এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশের তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের তেলের সংকট নেই, এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকার ইতিমধ্যে আগামী তিন মাসের তেলের সরবরাহ পরিকল্পনা হাতে নিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ের নতুন পদক্ষেপও গ্রহণ করেছে।

বিস্তারিত...

ঈদের পরেও স্বস্তি নেই বাজারে, মাছ-মাংসের দাম আকাশছোঁয়া

ঈদের আনন্দ শেষ হলেও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা এই দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন।

বিস্তারিত...

জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের সেই পথে হাঁটছে। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জ্বালানি তেলবাহী দুই জাহাজ

চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছেছে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এ তথ্য নিশ্চিত করে।

বিস্তারিত...

চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ থেকে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছেন, আক্রান্তদের মধ্যে অনেকের নিয়মিত টিকা নেওয়া হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪