মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে।
ঈদুল আজহায় কোরবানির বর্জ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরেজমিন তদারকি ও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টকশোসহ জনপরিসরে বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন অনেকে। এটিকে যেমন ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।
দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নির্দিষ্ট কিছু নদীবন্দরের জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে মুক্তির দিশারি, আলোকবর্তিকা ও পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের মাধ্যমে তিনি জাতির জন্য একটি সুস্পষ্ট উন্নয়নের পথরেখা তৈরি করে গেছেন।
চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন ও সুদিন ফিরিয়ে আনতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপকল্পই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (৩০ মে) সকালে বিএফডিসি গেটে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর পোস্তা কাঁচা চামড়ার আড়তে চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা ও সংরক্ষণের কার্যক্রম। আড়তগুলোতে শ্রমিকরা চামড়ায় লবণ মেখে সংরক্ষণের কাজ চালিয়ে গেলেও বাজারে দামের ব্যাপক পতনে হতাশা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। চলতি মৌসুমে ফিরতি হজ ফ্লাইটের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার (৩০ মে) সকালে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হাজীর দেশে ফেরার মধ্য দিয়ে।
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি প্রত্ননিদর্শন আসল নাকি প্রতিলিপি—এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানটি রাস্তার মধ্যে আয়োজন করায় কিছুটা জনদুর্ভোগ তৈরি হয়েছে।
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৩০ মে) বেলা সাড়ে ১১টায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আরও ১৬টি জায়গায় এ ধবনের কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে, শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বেলা ১১টার দিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
ঈদুল আজহার তৃতীয় দিন শেষে কর্মস্থলে ফেরার পথে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো ফিরতি যাত্রায় বড় ধরনের ভিড় তৈরি হয়নি। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ স্বাভাবিক গতিতেই রাজধানীতে ফিরছেন, ফলে গণপরিবহনে যাত্রীচাপও তুলনামূলক কম রয়েছে।