ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর এই নির্দেশ দেন।
রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জসহ হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে খোলা চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ সচল রাখতে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালির জটিলতা এড়াতে এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে আকাশপথে তৈরি হয়েছে চরম অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মাত্র ৩৪ দিনের ব্যবধানে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত এই বিমানবন্দর থেকে বাতিল করতে হয়েছে ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট।
সারা দেশে তাপপ্রবাহের দাপট দিন দিন বাড়ছেই। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এখন অনেক এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। পাশাপাশি ঢাকাসহ আরও কয়েকটি বিভাগেও গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাও। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তেল দিতে না পারায় দেশের জ্বালানির মজুতে টান পড়তে শুরু করেছে। একদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ,
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সেই ভবনের বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জ্বালানি সংকটের এই সময়ে কোনো ধরনের বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আগামী রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে। জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে ১৭ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করবে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। দেশে জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানো হবে—এমন শিরোনামে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচিত প্রশিক্ষণ কর্মসূচি কোনো সচিবদের জন্য নয়; বরং এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের একটি পরিকল্পিত উদ্যোগ।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ পূর্ণাঙ্গভাবে পাস করার এবং ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
যুবদল নেতা আরিফ হত্যা মামলায় গ্রেপ্তারের পর এবার জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে।