এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিন আজ। গ্যাসের দাম বাড়বে নাকি কমবে। এ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার(২ এপ্রিল)।
দেশের নয়টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে গণভোটের সংস্কার ও সংবিধান পরিষদ গঠন সংক্রান্ত বিরোধী দলীয় নেতার দাবিকে সংসদীয় বিধিবহির্ভূত ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বিরোধী দলের ওয়াকআউটকে কেবল ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে দেখা উচিত।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলো যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চালানো হচ্ছে।
দেশে বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী
জুলাই বিপ্লবের রূপরেখা হিসেবে পরিচিত 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য সংসদে সরকারি দল বিএনপির পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছে। আগামী ৫ এপ্রিল সংসদের অধিবেশনে এই প্রস্তাবের ওপর দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
লিবিয়া থেকে বুধবার (১ এপ্রিল) ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি ফ্লাইটে বুধবার ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যা
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশটি পাঠান
দেশে-বিদেশে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ (ফ্রিজিং) করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশ পঁচিশ বারের মতো পেছাল। আগামী ৭ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।
রাজশাহীতে ৩৩ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের সবাই হামে (মিজেলস) আক্রান্ত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে হামে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ৬ এপ্রিল হতে পারে। বুধবার (১ এপ্রিল) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
গণভোটের সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সংসদে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদস্বরূপ বিরোধী দলের এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন।