দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। আজ বৃহস্পতিবার জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সারা দেশে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন দাখিল করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
দেশে সারাদেশে ৪ হাজার ৮২৪টি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
দেশের স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়েছে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল খোলা চলবে না। পাশাপাশি, সম্প্রতি হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও চাওয়া হয়েছে।
সদ্য বিদায়ী ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে (১৪–২৮ মার্চ) দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। সেই হিসেবে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম।
বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হাম রোগের হঠাৎ প্রবাহ বজ্রপাতের মতো এসেছে, যা সরকারের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। হরমুজ প্রণালিতে আটকা থাকা ১ লাখ টন অপরিশোধিত তেল দ্রুত দেশে আনার জন্য ইরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনায় রয়েছে।একই সঙ্গে সরকার সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ টন ক্রুড অয়েল কিনেছে। এই তেল লোহিত সাগরের কাছে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ আনা হবে। বাংলাদেশের শিপিং করপোরেশন জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে এই বিশাল পরিমাণ তেল দেশে পৌঁছালে চলমান জ্বালানি সংকট অনেকটা লাঘব হবে।
ভ্যাট অডিটে স্বচ্ছতা আনতে এবং ব্যবসায়ীদের হয়রানি কমাতে বড় ধরনের প্রযুক্তিগত সংস্কার শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন চালু হওয়া অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রথম ধাপে দেশের ৬০০টি শীর্ষ প্রতিষ্ঠানকে অডিটের আওতায় আনা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।