| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেলের অতীতও অন্ধকার

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের নির্মমতা যখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে, ঠিক তখনই সামনে এসেছে মূল অভিযুক্ত সোহেল রানার অন্ধকার অতীতের চাঞ্চল্যকর তথ্য। নিজ এলাকা নাটোরের সিংড়া মহেশচন্দ্রপুর গ্রামে চুরির অপবাদ,

বিস্তারিত...

আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন কোনো প্রকার জেনেটিক পরিবর্তন না ঘটিয়ে গবাদিপশুকে প্রাকৃতিক ও পুষ্টিসম্পন্ন ঘাস খায়ানোর মাধ্যমে উৎপন্ন মাংস আগামী তিন বছরের মধ্যে রপ্তানি করবে বাংলাদেশ

বিস্তারিত...

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি,বাদ পড়ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি,দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাসহ পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি

বিস্তারিত...

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিস্তারিত...

তামিমের বোর্ড বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ১২ জনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

বিস্তারিত...

হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন : পলক

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঘাড়ে বেল্ট পরে আসতে দেখা যায়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতাল থেকে এসেছি, দোয়া করবেন।’

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিস্তারিত...

প্রয়োজনে মাঠে ছিল, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে সেনারা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর সেনা সদস্যরা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই মূল লক্ষ্য: সিইসি

দেশে স্থানীয় সরকার নির্বাচনে দীর্ঘদিন ধরে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এসব রক্তপাত বন্ধ করাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে কমিশন। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বিদ্যুতের দাম ১৫-২৯% বাড়ানোর প্রস্তাব, চলছে গণশুনানি

ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২৫ থেকে ২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বিস্তারিত...

ধর্ষণ-শিশু নির্যাতন সমাজের নৈতিক অবক্ষয়ের ফল : মির্জা ফখরুল

সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই—বরং দীর্ঘদিন ধরে চলমান নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনেরই ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩১৮২ জন

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৮৯টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা দেশত্যাগ করেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন।

বিস্তারিত...

২৩ মে’র ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪