শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, ‘আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৬ দিনের সফরে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক বলেছেন, বিএনপিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নানা চ্যালেঞ্জ তৈরি করা হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা ৫৬ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শাপলাকলি প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে অপর একটি মিছিল বের হয়। ফলে দুই গ্রুপের মহড়া ও পাল্টা কর্মসূচিতে ফটিকছড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন একটি জনপ্রিয় দল। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন করতে কমপক্ষে ১০ থেকে ২০ কোটি টাকা প্রয়োজন হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা বলছে- একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আসলে আপনারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ তিনি আরো বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও কোনো ইতিহাস নেই।’ আজ শুক্রবার(১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে, এর ব্যতিক্রম হলে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।