শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না—সেটা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
জাতীয় নির্বাচনের আগে এই স্বল্প সময়ে ‘কোনো রকম ঝুঁকি’ চান না মন্তব্য করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষাবাহিনীর সঙ্গে ‘সুসম্পর্ক বজায়’ রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ারে যাবেন তিনি। রাত আনুমানিক ১১টায় তিনি হাসপাতালে পৌঁছাবেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই পাঁচ দফা।’
জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেকোনো উপায়েই হোক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া সংক্রান্ত কিছু বিষয়ে অস্পষ্টতার কারণে শেষ মুহূর্তে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টার কিছু আগে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৈঠক শুরু হয়েছে। জুলাই সনদ নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে । এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন।
জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকায় এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বান্দরবান জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ও সদস্য সচিব আবদুল আলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গুলো অনুমোদন করা হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর মিরপুর সংলগ্ন রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকায় অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ অন্যরা মিলিত হন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘প্রধান উপদেষ্টা ১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। এতে রাষ্ট্রের অর্থের বিশাল ব্যয় হয়েছে সত্য, আমি এর সমালোচনাও করি। আবার প্রধান উপদেষ্টার এই সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে।’