নির্বাচন কমিশনের (ইসি) কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের জন্য প্রস্তুত বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা জানিয়েছেন, তারা ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন,‘জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফার ভিতর রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, অর্থনৈতিকভাবে সাবলম্বী হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রোববার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সেক্রেটারি জেনারেল
নুরুল হক নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক পোষ্টে লিখেছেন, যারা সারাক্ষণ বলে ‘ক্যু’ চায় না, ‘ক্যু’ চায় না, তারাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে ‘ক্যু’ তৈরির বা ‘ওয়ান-ইলেভেন’ সৃষ্টির পাঁয়তারা করছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ফেসবুক পোষ্টে তিনি এমনটাই দাবি করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জোর করে কোনকিছু চাপিয়ে দেয়া হলে দেশের তা গ্রহণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে পিআর পদ্ধতি চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে যা নির্বাচনকেই বিলম্বিত করবে।