নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।
নতুন সরকারের প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধে পৌঁছে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ভোরের আলো ফোটার আগেই ঝাড়ু হাতে রাজপথে নেমে পড়লেন শফিকুর রহমান। রাজধানীর মনিপুর এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথক পৃথক বৈঠকে তারা তার সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এতে জায়গা হয়েছে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত অনেকেরই। তবে নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় একযোগে শপথ নিয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরও কয়েকজন নতুন মন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত ছয় জন সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) একদিকে জাতীয় সংসদে শপথ নেন এবং অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার মন্ত্রিসভায় মোট ৪৯ জনকে ডাক দিয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বিএনপির কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম।