| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।

বিস্তারিত...

প্রতিমন্ত্রী হচ্ছেন শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।

বিস্তারিত...

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রতিনিধিরা আজ মঙ্গলবার সকাল ১০টায় এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথবাক্য পাঠ করান। এরপর বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম দিন কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

বিস্তারিত...

সকালে ‘অস্বীকৃতি’ জানিয়ে দুপুরের কেন শপথ জামায়াতের

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পড়িয়েছেন।

বিস্তারিত...

দুটো শপথই নিলো জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুই শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বিস্তারিত...

কোরআন শরিফে কসম দিয়ে নির্বাচন সুষ্ঠু বলার প্রশ্ন তোলেন তাহেরী

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী নির্বাচনি ফলাফল নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন। মোমবাতি প্রতীকের এ প্রার্থী বলেছেন, ভোট কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলের কারণে ফল মানা হবে না এবং পুনর্নির্বাচনের জন্য আইনি লড়াই চালানো হবে।

বিস্তারিত...

বিএনপি সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না

নতুন সরকারের সংসদীয় দলের প্রথম বৈঠকে এক সাহসী ও নৈতিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে ঠিক করা হয়েছে, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না।

বিস্তারিত...

জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।

বিস্তারিত...

সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

বিস্তারিত...

শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য

জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা শপথগ্রহণ করবেন, নাকি বিরত থাকবেন? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

বিস্তারিত...

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

নবনির্বাচিত বিএনপি এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্ত জানান।

বিস্তারিত...

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবার আগে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিস্তারিত...

যানজটে গাড়ি ছেড়ে হেঁটে সংসদে মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ এলাকায় জনসমাগম ও যানজটের কারণে পায়ে হেঁটেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪