জাতীয় সংসদে ৭৭ আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলটির আমির ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন- এটি প্রায় নিশ্চিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকার খসড়া নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এসব তালিকার বেশিরভাগই অনুমাননির্ভর; প্রকৃত তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহিত জীবনে পদার্পণ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিবাহের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো তথ্য দিয়েছেন ছাত্রশিবিরের বর্তমান সভাপতি সাদিক কায়েম।
ইসলামী আন্দোলনের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছেন তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি।’
দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে।’
বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘জিম্মি’ হবে না। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও– সেটি ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়তে বাংলাদেশের জন্য ‘বাধা’ হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাই সনদে
অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে স্বাক্ষর করেছে দলটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাক্ষর শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই আকাঙ্ক্ষার আইনি ভিত্তি নিশ্চিতের মাধ্যমেই স্বাক্ষর করেছে তার দল। তবে গণভোটে জনগণের রায় বাস্তবায়নেই সামনের মূল দায়িত্ব বললেন তিনি।
গতবছর অক্টোবরে ঐক্যমত কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছিলো। তবে সেসময় স্বাক্ষর করেনি অভ্যুত্থানের নেতৃত্বের শক্তির রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে এ সাক্ষাৎ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ, হান্নান মাসউদ এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামীকালের শপথ অনুষ্ঠান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।