| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানই দেশকে নেতৃত্ব দেবেন: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-ই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তিনি আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।”

বিস্তারিত...

কোনোভাবেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেব না: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা কোনোভাবেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেব না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজয়-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এ বিজয়কে আমরা শান্ত ও দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করেছি। নিরঙ্কুশ বিজয়ে

বিস্তারিত...

নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন,অন্যায় করলে কেউ ছাড় পাবে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন,ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিস্তারিত...

সংবাদ সম্মেলনে কথা বলছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের রেকর্ড বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন শুরু হয়। নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

বিস্তারিত...

পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, অভিযোগ করেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীরা তার দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছেন। তিনি সতর্ক করেছেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

বিস্তারিত...

ফাঁসির দড়ি থেকে সংসদের আসনে: এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত থেকে সরাসরি জনগণের রায়ে সংসদে—এই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে তিনজন আলোচিত রাজনৈতিক নেতার ক্ষেত্রে। তাদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।

বিস্তারিত...

আজ বিকেল ৩ টায় তারেক রহমানের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের রেকর্ড বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে এবং বক্তব্য দেবেন তারেক রহমান।

বিস্তারিত...

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত: ড. শফিকুর রহমান

জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ড. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। বার্তায় জামায়াত আমির দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিস্তারিত...

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছু আসন ‘টার্গেট’ করে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সুনির্দিষ্ট কিছু আসনকে ‘টার্গেট’ করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভোট গ্রহণের প্রাথমিক পর্যায়ে নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হলেও ফলাফল প্রকাশের সময় কেন্দ্রগুলোর ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমাদের অবস্থান স্পষ্ট।

বিস্তারিত...

ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ

রংপুর-৪ ও রংপুর-৬ আসনে নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ ও অস্বস্তির মধ্যে বিএনপির কর্মী-সমর্থকরা ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।

বিস্তারিত...

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ, সংযত থাকার নির্দেশ বিএনপি নেতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর আসনটির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন মির্জা আব্বাস। তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেন, যাদের শক্তিশালী জনভিত্তি বা দৃশ্যমান ভোটব্যাংক নেই, তারা এত বিপুল ভোট পেল কীভাবে—এ প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়। তার ভাষ্য, এ ফলাফল পর্দার আড়ালে কোনো না কোনো ধরনের কারসাজির ইঙ্গিত দেয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর শাহজাহানপুর এলাকায় নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন ঢাকা-৮ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য।

বিস্তারিত...

আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতে বিএনপির ক্ষমতায় আসা: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিস্তারিত...

বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় কারা পাচ্ছেন ডাক?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আগামী সম্ভাব্য ১৪ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং এর পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নিতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

বিস্তারিত...

ইনসাফ না পেলে কঠোর পথে হাঁটার হুঁশিয়ারি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইনসাফ না পেলে বাধ্য হবো পথ খুঁজে নিতে’। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ায় হার-জিত থাকাটা স্বাভাবিক।

বিস্তারিত...

কেমন হবে মন্ত্রিসভা, জানালেন সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর দলটি সরকার গঠন করতে যাওয়ায় এখন সবার নজর আগামী মন্ত্রিসভার দিকে। এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪