| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় পার্টি এখন ইতিহাস, এরা ভূগোলে নাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের যে প্রস্তাবের ওপর গণভোট হয়েছে, তার পুরোটাই মানতে হবে, এর খণ্ডিত কোনো অংশ বাস্তবায়ন আমরা দেখতে চাই না। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ ও বিচারবিভাগের স্বাধীনতা চান বলে জানিয়েছেন তিনি। আমির আরও বলেন, দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আটেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে।

বিস্তারিত...

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এবং নির্বাচন–পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বিস্তারিত...

কৃষক-শ্রমিকদের সম্মান না করলে বাবাকে অপমান করা হবে: জামায়াত আমির

কোনো ধনী পরিবারে নয়, কৃষক পরিবারে জন্ম এ কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষক-শ্রমিকদের যথাযথ সম্মান না করলে তা তার বাবাকে অপমান করার শামিল হবে।

বিস্তারিত...

৩২টি আসনে ব্যালট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ৩২টি আসনে ব্যালট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। ফলাফল ঘোষণায় অনিয়মের

বিস্তারিত...

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

বিস্তারিত...

মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির

বিস্তারিত...

কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই: তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা পরাজয় মেনে নিয়ে ঘোষণা করেছেন, তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। বরং মানুষের পাশে থেকে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করবেন।

বিস্তারিত...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনার মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনা-২ আসনে দলের ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন।

বিস্তারিত...

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ

এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

বিমসটেক মহাসচিব তারেক রহমানকে অভিনন্দন জানালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এক বার্তায় তারেক রহমানকে এই উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির নির্বাচনী সাফল্যে তার নেতৃত্বই দলকে এ রকম দৃঢ় ভিত্তিতে দাঁড় করিয়েছে।

বিস্তারিত...

বিএনপির বিজয় সকল বাংলাদেশীর: অপর্ণা রায়ের প্রার্থনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে সকল বাংলাদেশের বিজয় হিসেবে অভিহিত করেছেন দলের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন আগে দেখা যায়নি। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধুই বিএনপির নয়, এটি সকল বাংলাদেশীর।

বিস্তারিত...

উপদেষ্টারা সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব প্রকাশ করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শনিবার রাত ১৪ ফেব্রুয়ারি সারা দেশে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের পর সতর্কবার্তা ও সমালোচনা করেন। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের পূর্ণ বিবরণী প্রকাশ করুন। জনগণের সামনে তুলে ধরুন আপনি এতদিনে কী কাজ করেছেন, কী অবদান রেখেছেন।

বিস্তারিত...

বিএনপিকে শেখ হাসিনার পরিণতি স্মরণ করিয়ে হুঁশিয়ারি সজীব ভূঁইয়ার

নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও জুলুমতন্ত্রের অভিযোগে বিএনপির প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এনসিপির বিক্ষোভ মিছিল

শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত হতেই বিক্ষোভ-মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবী, এটি শুধুমাত্র একক ঘটনার নয়, বরং দেশের নির্বাচন-পরবর্তী সহিংসতা, হত্যাকাণ্ড, দখলবাজি ও আগুন সন্ত্রাসের এক ধারাবাহিক অংশ। এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার রাতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ভোটের কারণে হাতিয়ায় ওই নারীর সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার প্রতিবাদে এবং সমগ্র দেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে দলটি কঠোর অবস্থান নেবে। পোস্টে আরও উল্লেখ করা হয়, দল বিক্ষোভ মিছিলের মাধ্যমে জনগণের কাছে এই ধরনের ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪