| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ ষোলোর সূচি চূড়ান্ত

ফাইনালের আগে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৫:০৮:৩৩:অপরাহ্ন  |  ৩৮৪ বার পঠিত
ফাইনালের আগে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: শেষ বত্রিশ পর্বের সব ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর সূচি। কলম্বিয়া-ঘানা ম্যাচের পরই নকআউট পর্বের পূর্ণ চিত্র পরিষ্কার হয়। এবারের শেষ ষোলোতে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের, আর ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

আর্জেন্টিনার পথচলা ছিল রুদ্ধশ্বাস। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ বত্রিশের বাধা পেরোয় আলবিসেলেস্তেরা। অন্যদিকে অস্ট্রেলিয়া-মিসর ম্যাচে জয়ের পর শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ হয় মিসর।

শেষ বত্রিশে বেশ কয়েকটি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর ম্যাচে নাটকীয়তা ছড়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে। বড় অঘটন হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জার্মানি, আর জায়গা করে নেয় প্যারাগুয়ে।

নকআউট পর্ব শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায়, কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে। এরপর রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

আগামীকাল রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সিতে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। একই পর্বে আলোচনায় থাকবে স্পেন-পর্তুগাল ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ৬ জুলাই ডালাসে (বাংলাদেশ সময় রাত ১টা)। আর্জেন্টিনা খেলবে ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলোর লড়াই।

শেষ ষোলো থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল (৯–১২ জুলাই) এবং সেমিফাইনালের দিকে এগোতে শুরু করেছে দলগুলো। তবে শেষ আটে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ নেই।

সবকিছু ঠিক থাকলে দুই দল সেমিফাইনালে উঠলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা—বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া সেই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, আর ১৯ জুলাই নিউজার্সিতে বসবে বিশ্বকাপ ফাইনাল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪