ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হচ্ছে । রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০ ইভেন্টে পদকের লড়াইয়ে ৩০টি দেশের মোট ২০৯ আর্চার অংশ নিচ্ছে এবার। ছেলেদের পাশাপাশি মেয়েরাও থাকছেন সমানতালে। রিকার্ভে ৫৪ এবং কম্পাউন্ডে ৩৮ জন মিলিয়ে মোট ৯২ নারী আর্চার খেলবেন এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে। শেষ হবে ১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে।
ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় ও মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যা হতে পারে। মাত্র ৩৫ বছর বয়সেই এভাবে জীবনাবসান ঘটল ভারতের এই প্রতিভাবান নারী অ্যাথলেটের, যিনি এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া কাভা (সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশন) টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন হরষিত বিশ্বাসরা। প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন লাল সবুজের ক্রী
রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আসর। কাবাডিকে ঘিরে দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করেছেন। তারমধ্যে বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী একাই জোড়া স্বর্ণপদক জিতেছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে ২৮ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ২০ সদস্যের দল চূড়ান্ত করেছে হকি ফেডারেশন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ১১ বছর বয়সী ছেলেটির নাম ফাউস্তিনো ওরো। দাবায় অমিত প্রতিভাধর হওয়ায় অনেকে তাঁকে ‘চেস মেসি’ মানে ‘দাবার মেসি’ বলেও ডাকেন। ফুটবলের মেসিকে দাবায় টেনে আনার কারণও আছে। ছেলেটি যে আর্জেন্টাইন। মেসির নামের সঙ্গে মিলিয়ে কেউ কেউ তাকে ‘চেসি’ও বলেন।
রাশিয়া ও বেলারুশের আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে সাধারণ পরিষদের বৈঠকে ভোটাভুটিতে এই সিদ্ধান্ত হয়।
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।
মানুষ, নাকি যন্ত্র? রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কার্লোস আলকারাজের খেলা দেখতে বসে বার বার সেটাই মনে হচ্ছিল। কীভাবে কেউ এভাবে টেনিস খেলতে পারেন? বিশেষ করে উল্টোদিকে থাকা লোকটার নাম যখন ইয়ানিক সিনার। সেই সিনার, যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দু’টি। এমনকি এই ম্যাচে নামার আগেও বিশ্বের এক নম্বর ছিলেন তিনি।
ম্যাচ শুরু হওয়ার আগে আকাশ থেকে নেমে এলো প্রবল বৃষ্টি। স্টেডিয়ামের ছাদ নামিয়ে ম্যাচ শুরু করা হলেও বৃষ্টি থামার পর আরেক ঝড় দেখা গেল কোর্টে।
টানা দ্বিতীয়বারের মতো আয়ের শীর্ষে ২২ বছর বয়সী আলকারাজ, যার গত এক বছরের আয় ৪ কোটি ৮৩ লক্ষ ডলার। তবে ২৪ বছর বয়সী সিনারের উত্থান ঈর্ষণীয়! তার আয় প্রায় দ্বিগুণ বেড়ে পৌঁছেছে ৪ কোটি ৭৩ লক্ষ ডলারে। কোর্টের লড়াইয়ে সিনার এগিয়ে থাকলেও, বিজ্ঞাপনের দুনিয়ায় আলকারাজই আসল ‘কিং’
শুরুতে খানিকটা চাপে ছিলেন কোকো গফ। হয়তো মাসখানেক আগে উইম্বলডনের প্রথম রাউন্ডে বিদায়ের ধাক্কা তখনও মনে বাজছিল। তবে সেই হতাশা কাটিয়ে ইউএস ওপেনে ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন আমেরিকান টেনিস সেনসেশন। পোল্যান্ডের মাগডালেনা ফ্রেচকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-১) হারিয়ে মেয়েদের এককে তৃতীয় বাছাই গফ জায়গা করে নিয়েছেন শেষ ষোলোয়।
ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানু
স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।