| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাভা কাপে ইতিহাস গড়া নারী ভলিবল দলকে সংবর্ধনা

গত ডিসেম্বরে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত নারী কাভা কাপ ভলিবল টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ভলিবল দল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিন মাস পর খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট।

বিস্তারিত...

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা মিমু আর নেই

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’, সম্মাননা পেলেন ৯ ক্রীড়াবিদ

প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য সাবেক ও বর্তমান মোট নয়জন ক্রীড়াবিদকে প্রদান করা হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। রোববার আয়োজিত অনুষ্ঠানে মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ও এক লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিস্তারিত...

দুই বছর বয়সেই স্নুকারে বিশ্ব রেকর্ড, গিনেস বুকে নাম

মাত্র দুই বছর বয়সেই স্নুকার খেলায় বিশ্ব রেকর্ড গড়ে তাক লাগিয়েছে জুড ওউনস নামের এক শিশু। সবচেয়ে কম বয়সে স্নুকার খেলে একসঙ্গে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে এই খুদে প্রতিভা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তথ্যমতে, জুড ওউনস এখন বিশ্বের সর্বকনিষ্ঠ স্নুকার খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছে। খুব অল্প বয়সেই স্নুকার টেবিলে বল পকেটে ফেলার দক্ষতা দেখিয়ে সে এই বিরল কৃতিত্ব অর্জন করে।

বিস্তারিত...

মেলবোর্নে নতুন ইতিহাস, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

বিশ্ব নম্বর এক আরিনা সাবালেঙ্কাকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা। শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে তিনি সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জন করলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন তিনি।

বিস্তারিত...

ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠালেও, এবার শুটিং দলকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লিতে আয়োজিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

বিস্তারিত...

টানা চতুর্থবার ফাইনালে সাবালেঙ্কা

বেলারুশের তারকা টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার মেলবোর্নে রাজনৈতিক উত্তেজনায় ঘেরা সেমিফাইনালে ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে শেষ দুইয়ে জায়গা করে নেন তিনি। এই জয়ে সাবালেঙ্কা সামনে পেলেন এলেনা রিবাকিনাকে। মেলবোর্নে এটি হতে পারে তাঁর তৃতীয় শিরোপা। রাশিয়া-ইউক্রেন

বিস্তারিত...

ভারতে শুটিং টুর্নামেন্ট খেলার অনুমতি পেলেন রবিউল

নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নেবে না। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভারত সফরের অনুমতি দিয়েছে শুটারদের জন্য।

বিস্তারিত...

দৌলতপুরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম শিরোপা বাংলাদেশের

প্রথমবারের মতো সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রবিবার (২৫ জানুয়ারি) ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা।

বিস্তারিত...

ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের জোড়া গোলে রক্ষা পেল সাবিনারা

ব্যাংককের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে একাধিকবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩–৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সাবিনা খাতুনের দল।

বিস্তারিত...

বাটলারের ‘বাতিল সাবিনা-কৃষ্ণারা’ উড়িয়ে দিলেন ভারতকে

দুইবার সাফ জেতা সাবিনা খাতুন ও কৃষ্ণা রানি সরকারদের বাতিলের খাতার ফেলে দিয়েছেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। সেই সাবিনা-কৃষ্ণারাই নিজেদের আরও একবার প্রমাণ করলেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে। শক্ত প্রতিপক্ষ ভারতকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডে

বিস্তারিত...

নারীদের হকি আম্পায়ারিংয়ে আগ্রহ বাড়ছে

বাংলাদেশের হকিতে নারীদের অংশগ্রহণ কেবল খেলোয়াড় সীমিত নেই; আম্পায়ারিং ক্ষেত্রেও আগ্রহ বাড়ছে। ২০১৮ সালে আয়েশা পারভীন মহুয়া দেশের প্রথম নারী হকি আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন অংশ নেওয়া ২২ জনের মধ্যে তিনি একমাত্র নারী ছিলেন।

বিস্তারিত...

ব্র্যাক ব্যাংক নারী হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বিকেএসপি

ব্র্যাক ব্যাংক পৃষ্ঠপোষকতায় আয়োজিত নারী হকি টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮–০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

বিস্তারিত...

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ ১১ পদক

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) একটি স্বর্ণ, ছয়টি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে রোবোটিক্স ও প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪