হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।
ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের হকি এশিয়া কাপ। শেষ মুহূর্তে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে দারুণ এক সুযোগ। তাদের জায়গায় খেলবে বাংলাদেশ।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল আলম টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস আসন্ন ইউএস ওপেনের নারী সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা সম্প্রতি গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে ১৬ মাস কোর্টের বাইরে থাকার পর ফিরে এসেছেন। বুধবার টুর্নামেন্ট আয়োজকদের দ্বারা মনোনীত আটজন নারী ওয়াইল্ড কার্ড প্রাপকের মধ্যে ভেনাস একজন।
রাজনীতির দুষ্টুচক্রে আটকে ঝিমিয়ে থাকা বগুড়ার ক্রীড়াঙ্গন আবারও সতেজ হয়ে উঠছে। নানান সীমাবদ্ধার জাল ছিন্ন করে সাফল্যের পথে হাঁটছে ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সংস্কার শেষে চালু হচ্ছে সুইমিংপুল।
আগামী ১৭ থেকে ২৭ আগষ্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারী খেলতে যাচ্ছে বাংলাদেশের উদীয়মান আরচার বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ।
হোয়াইট হাউসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা। আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ৪ জুলাইয়ের উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট।
জাপানের রাজধানী টোকিওতে একাধিক রাউন্ডের বক্সিং ইভেন্টে দুইজন তরুণ বক্সার মস্তিষ্কের গুরুতর আঘাতের কারণে মারা গেছেন। ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট হিরোমাসা উরাকাওয়া একই দিনে অনুষ্ঠিত লড়াইয়ে অংশগ্রহণ করেন।
পেহেলগাম ইস্যুর পর দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক তো বটেই, ভারত-পাকিস্তানের ক্রীড়াজগতেও লেগেছে এর নেতিবাচক আঁচ। একাধিক বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েই চলেছে দেশ দুটি। ক্রিকেটের পর এই রেশ এখন হকিতেও।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সাবেক সহ-সভাপতি, জাতীয় ভলিবল খেলোয়াড় নুরুল আলম টুটুল , বৃহস্পতিবার ভোর ৬.১০ ঘটিকায়, লাইফ সাপোর্ট এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের এই দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেবার বিরল কৃতিত্ব অর্জণ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় (ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন তারা। সাগর-হিমেল সফলভাবে তা শেষ করেছেন।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যেকোনো সাঁতারুর স্বপ্ন। বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল সেই স্বপ্নই পূরণ করেছেন।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের উদ্বোধন হয়েছে
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের পুরুষ ও নারী দলের খেলা আগামীকাল মঙ্গলবার বগুড়ায় শুরু হচ্ছে। সকাল ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।